নিজস্ব সংবাদদাতা:
ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সুপ্রিম কো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি মনোনয়নপত্র সংক্রান্ত আপিলের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দেওয়া সম্ভব। বর্তমান নির্বাচন পরিবেশ মোটের ওপর সন্তোষজনক।
এদিকে, রিটার্নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদীর যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেছে সে।
নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেছে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা দেখতে পাচ্ছি, তা আমাদেরকে বিগত তিনটা নির্বাচনের কথা মনে করে দেয়। জুলাইয়ের পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপিকে, ১৯ শতাংশ মানুষ জামায়াতকে এবং নতুন দল এনসিপিকে (জাতীয় নাগরিক পার্টি) ২.৬ শতাংশ ভোট দিতে চান বলে এক জরিপ প্রতিবেদনে ওঠে এসেছে। একইসঙ্গে আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৬০ শতাংশও এবার ধানের শীষে ভোট দিতে আগ্রহী বলেও জানা গেছে।
বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ চালায়। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সঠিক সময়েই দেশে নির্বাচন আয়োজিত হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে কঠোর সরকার। এ জন্য গোয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় তিস্তা মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আহসান হাবিব দুলু বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষে বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদাদতা:
ঘন কুয়াশার প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
কুয়াশার ঘনত্ব কমে এলে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সোয়া ৭টার দিকে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করে।
এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সকল প্রকার ফেরি ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর থেকেই পদ্ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর অদূরে পরিকল্পিত পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঘিরে পুলিশের সবচেয়ে বড় অবকাঠামো ও জনবল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পূর্বাচলকে একটি স্বয়ংসম্পূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রূপান্তরে এই বিশাল প্রস্তাবনা এখন বাস্তবায়নের অপেক্ষায়।
পরিকল্পনা অনুযায়ী, পুরো পূর্বাচল এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় এনে সেখানে চারটি থানা, ৬টি পুলিশ ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্সসহ একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ পুলিশ কাঠামো গড়ে তোলা হবে। এই বিশাল কাঠামো পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি যে, বাজারে এলপি সিলিন্ডারের কোনো কৃত্রিম সংকট কেউ যাতে তৈরি করতে না পারে। এলপিজি ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের সরকারের কাছে কিছু আবেদন আছে। আমরা আইন ও নীতিমালা মেনে সেগুলো সমাধানের চেষ্টা করছি। বৈশ্বিকভাবে বিভিন্ন দেশ অপর দেশের ওপর বিধিনিষেধ আরোপ করায় জাহাজের সংকট তৈরি হচ্ছে। এই সংকটের কারণে অপারেটররা যথাসময়ে জাহাজ পাচ্ছেন না। জাহাজের দুষ্প্রাপ্যতা বর্তমানে এলপিজি সংকটের অন্যতম কারণ।’
এলপি গ্যাসের সংকট নিয়ে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ-স বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদাদতা:
সিন্ডিকেট নিয়ন্ত্রিত জিম্মিদশার কারণে এ বছর কৃষকরা ধানের ন্যায্য দাম পায়নি। লোকসান না হলেও লাভের মুখ তেমন বেশি দেখতে পারেননি। তাই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য পটুয়াখালীর কলাপাড়ায় অন্তত পাঁচ হাজার কৃষক কোমর বেধে নেমেছেন বাণিজ্যিকভাবে তরমুজের আবাদে। দিন-রাত তারা ব্যস্ত সময় পার করছেন মাঠে। কেউ কেউ আগাম আবাদ করা বেড়ে ওঠা তরমুজ গাছের পরিচর্যা করছেন। কেউ বা এখনো ক্ষেত তৈরি করছেন। কেউ বা তরমুজের বীজ রোপণ করছেন। জীবন-জীবিকার প্রয়োজনে শীতকে উপেক্ষা করে কৃষকরা লড়াই করছেন মাঠে তরমুজ ফসল উৎপাদনের জন্য।
বড় ব বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদাদতা:
সুন্দরবনে পর্যটনবাহী আনুমানিক চারশ জালিবোটসহ লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে না পেরে ফিরে যাচ্ছেন।
জানা গেছে, নৌপরিবহন অধিদফতর (খুলনা) গত রোববার (৪ জানুয়ারি) মোংলার ফেরিঘাট এলাকায় থাকা কমপক্ষে ৩০টি জালিবোটের উপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে সেসব মালামাল নিয়ে যায়। এতে বোটের সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বসার পরিবেশ নষ্ট হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত বোট মালিকরা নৌপরিবহন অধিদফতরের এ কর্মকা-ের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয় বাকি অংশ পড়ুন...












