তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় তিস্তা মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আহসান হাবিব দুলু বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তার পানির ন্যায্য বণ্টন ও নদীকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব সম্ভব নয়।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশা আল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করা হবে।
তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের দাবি ও অধিকার আদায়ের রাজনীতি করে এসেছে। দেশের নদী, কৃষি ও পরিবেশ রক্ষায় দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)