ফেনী জেনারেল হাসপাতালের ওটিতে ‘রান্নাঘর-শয়নকক্ষ’
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দুই বছর ধরে রান্নাবান্না চলছে। প্রতিদিন এখানে সন্তানসম্ভাবা নারীদের সিজারিয়ান অপারেশন হলেও কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের কক্ষ রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন।
অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালটির নার্সরা নিয়মিত এই অনিয়মের সঙ্গে জড়িত।
সম্প্রতি পাক-শাক করার একটি প্রামাণ্যচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই চিত্রে দেখা যায়, হাসপাতালের সিনিয়র নার্সদের দুজন অপারেশন থিয়েটারের কক্ষে শীতের পিঠা তৈরি করছেন। অন্যরাও অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে চলছে সিজারিয়ান অপারেশন। সেখানেও রোগীর স্বজনদের অবাধ চলাফেরা করতে দেখা যায়।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্যঝুঁকির এই চরম অবস্থা সম্পর্কে লেবার ওয়ার্ডে কর্মরত চিকিৎসকরা অবগত। বিভিন্ন সময়ে এখান থেকে রান্না করে চিকিৎসকরা ব্যক্তিগত আয়োজনেও খাবার পরিবেশন করে থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন অনিয়ম রোগ-জীবাণুর ঝুঁকি বহু গুণ বাড়ায় এবং চিকিৎসা শৃঙ্খলার চরম লঙ্ঘন।
ইমতিয়াজ আহমেদ নামে এক ব্যক্তি বলেন, “হাসপাতালের লেবার ওয়ার্ডে যেখানে নারীদের সিজার অপারেশন হয়, সেখানেই রান্নাবান্না করেন নার্সরা। এটা ভাবতেই গা শিউরে ওঠার কথা। এমন জঘন্য কাজে যারা সম্পৃক্ত, তদন্ত করে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”
রোগীর স্বজন রাকিব বলেন, “আমার বোনের প্রসব বেদনা উঠলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। এখানে এসে শুনছি নার্সরা নাকি অপারেশন থিয়েটারে রান্না করেন। এটা কেমন কথা! তাও দুই বছর ধরে এটা চলে আসছে। এটা ভাবা যায়?”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, “বিষয়টি আমাদের নজরে আনায় আপনাদের ধন্যবাদ। আমরা অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবো।”
হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (অর্থো সার্জারি) ডা. জামাল উদ্দিন বলেন, “এটা আমাদের দুর্বলতা, আমরা স্বীকার করছি। এ বিষয়টি আমরা অবশ্যই গুরুত্বসহকারে দেখবো এবং অবশ্যই ব্যবস্থা নেবো। আমাদের পাঁচটা দিন সময় দিন।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনা বিনিয়োগের বড় গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিমানের বিদেশি স্টেশনে কর্মরতদের দায়িত্বহীনতা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অজুহাতে দেনমোহর পরিশোধের দায় এড়ানো যাবে না -হাইকোর্ট
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম বন্দরে তথ্য প্রকাশে কড়া বিধিনিষেধ, ক্ষুব্ধ গণমাধ্যম
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাত্রীসেবা নিশ্চিতে বিমানবন্দরে সিরিজ অভিযান, ২ লাখ টাকা জরিমানা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)