ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫% শুল্কারোপ ট্রাম্পের
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে- এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছে ট্রাম্প।
ইরানের সঙ্গে ‘বাণিজ্য করা’ বলতে কি বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছে, এ শুল্ক ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে।
ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এর পরেই রয়েছে ইরাক, আরব আমিরাত, তুরস্ক ও ভারত।
তেহরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলো ট্রাম্প। এরপরই বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সন্ত্রাসী ট্রাম্প।
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন সোমবার বলেছে, বিমান হামলাসহ সামরিক বিকল্পগুলো এখনো বিবেচনায় রয়েছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছে, ‘ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এই আদেশ চূড়ান্ত।’
ইরানের মুদ্রা রিয়ালের দ্রুত অবমূল্যায়নের ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষ দিকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা পরে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শাসন অবসানের দাবিতে রূপ নেয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার ও ৬৪৮ জন মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের সামরিক যান পোড়ার এই দৃশ্য বীর যোদ্ধাদেরই অবদান
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উৎসবের দিনে সাইরেনের শব্দে আতঙ্কে ছুটছে দখলদারগুলো
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো প্রায় অসম্ভব: মিলিটারি ওয়াচ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে কোন কোন দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে?
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তৃতীয় দিনের মতো বাড়লো তেলের দাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের মাথাব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ - মার্কিন কনস্যুলেট ঘেরাও, নিহত ২৩
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৮৭
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড-ভবন ধ্বংস
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে জাহাজ ঢুকলেই আগুন ধরিয়ে দেওয়া হবে -ইরান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)