রাজশাহী সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে যাত্রা করা তেলবাহী মালগাড়িটি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা এ ট্রেনটির দুটি ওয়াগন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্ বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিআইএফপিসিএল) ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করেছে।
পূর্বানুমতি ছাড়া এভাবে চলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
প্ল্যান্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিতে শুরু করে। একপর্যায়ে তারা জানতে পারেন, ওই কর্মকর্তারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জনগণের স্বেচ্ছায় প্রদত্ত দান, অনুদান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি সংস্থা বা অন্য কোনও উৎসের আর্থিক সহযোহিতায় মসজিদ নির্মাণ ও পরিচালনা ব্যয় নির্বাহ করা যাবে। তবে মসজিদের নামে যানবাহনে বা রাস্তাঘাটে চাঁদা আদায় বা উত্তোলন করা যাবে না। এই বিধান রেখে গত ২১ জানুয়ারি ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
এছাড়াও বিধিমালায় বলা হয়েছে, অবৈধ স্থানে মসজিদ নির্মাণ করা হলে তা উচ্ছেদ করা যাবে। আর যারা নির্মাণ করবেন, তাদেরও আইনের আওতায় আনা যাবে।
গত ২১ জানুয়ারি নীতিমালাটি গেজেট আকারে প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জমি রেজিস্ট্রির পর দলিলের নকলসহ মূল দলিল পেতে ভোগান্তি কমানে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ করা হবে দলিল। সেবাপ্রার্থী চাইলে নির্দিষ্ট নম্বরে ফোন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
প্রথমবারের মতো সম্প্রতি সেবাধর্মী এমন বিশেষ উদ্যোগ কার্যকর করেছে ঢাকা জেলাধীন সব সাবরেজিস্ট্রি অফিস। অপরদিকে জমি বা সম্পত্তির ক্রেতার মোবাইল ফোন নম্বরে কল করে অথবা মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়ার পদক্ষেপও নেওয়া হচ্ছে।
দ্বিতীয় ধাপে এ কার্যক্রম আগামী বছরের পহেলা জানুয়ারি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ চেষ্টায় ব্যর্থ হয়ে ডাকাতেরা একটি প্রাইভেটকার ভাঙচুর করে পালিয়ে যায়। তবে সেই গাড়ির ড্যাশক্যামে অস্ত্রহাতে মুখবাঁধা তিন ডাকাতের উপস্থিতি শনাক্ত হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে রাজাশন-বিরুলিয়া সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রাইভেটকারের চালক গোলাম আজম জানান, সেদিন রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দুজন যাত্রী নিয়ে রাজাশন-বিরুলিয়া সড়ক দিয়ে যাচ্ছ বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
ছেলে নির্বাচনে লড়ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে। অথচ বাবা ভোট চাইছে বিএনপির প্রার্থী ও ধানের শীষ প্রতীকের পক্ষে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি মাঠে এমনই ব্যতিক্রমী চিত্র দেখা গেছে।
এনসিপির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সে লক্ষ্মীপুর-১ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার বাবা আজিজুর রহমান একই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে প্রকাশ্যে ভোট চাচ্ছে।
স্থা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকা-ে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ অন্যতম শ্যুটার রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাসের নির্দেশে এ হত্যাকা- সংঘটিত হয়। যে কিনা বিদেশে বসে এই হত্যার পরিকল্পনা করে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ঋণ পরিশোধের চাপ কমানো এবং বাজেট বাস্তবায়নে গতি আনতে কার্যকর বাজেট বাস্তবায়ন পরিকল্পনা (বিআইপি) প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ।
এই উদ্যোগের মাধ্যমে বাজেট বাস্তবায়নে বিদ্যমান সমন্বয়, পরিকল্পনা ও মনিটরিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্যোগটি সফল হলে জুন মাসে অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি অর্থ ব্যবহারে দক্ষতা, শৃঙ্খলা ও জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বাড়বে।
স্ট্রেংথেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনেবল সার্ভিস ডেলিভারি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কর্মস্থল ত্যাগ করার আগে পুলিশ ইউনিট প্রধানদের অবশ্যই মহাপরিদর্শকের (আইজিপি) কাছ থেকে অনুমতি নিতে হবে। নির্দেশনা না মানলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে।
পুলিশ সদর দপ্তরের ব্যক্তিগত ব্যবস্থাপনা-১ শাখার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াসমিনের সই করা একটি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়া তাদের কর্মস্থল ত্যাগ করেছেন। এই আচরণকে শৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, কোনো ইউনিট প্রধান যদি ছুটি বা অন্য বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গত জুমুয়াবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ভারতের পক্ষের শক্তি ছিল, তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষে থাকা শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদ বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে- তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন লুট করা হয়েছিল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন।
তিনি বলেন, ৭১ সাল মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল মনে আছে? কেন যেতে হয়েছিল?- কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর গুলশানে বিচারক শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে। কিন্তু সংগঠিত না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই। জনসংখ্যা বাড়ছে, প্রডাকশ বাকি অংশ পড়ুন...












