আল ইহসান ডেস্ক:
ইরানকে নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের নৌসীমায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ইরানে হামলা হতে পারে। এমন চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে, দেশটির ওপর যেকোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত।
গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বর্তমান পরিস্থিতিকে একটি ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তিনি গত জুনের ১২ দিনে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসী ট্রাম্প বলেছে, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, ঠিক তখনই ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। সে বলেছে, বিশাল মার্কিন ‘আর্মাডা’ বা নৌবহর ইরানের কাছাকাছি পৌঁছে গেছে। এই আর্মাডা ভেনেজুয়েলা অবরোধ করা মার্কিন নৌবহরের চেয়েও বড়। তাই ইরান সমঝোতা না চাইলে হামলার বিকল্পও হাতে রাখা হয়েছে।
স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলে, সে মধ্যপ্রাচ্যে ‘এক বিশাল আর্মাডা’ পাঠানোর নির্দেশ দেওয়ার পর ইরান পরিস্থিতি এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে বলে এই সতর্কতা জারি করা হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়, অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে- আজ ২৮ জানুয়ারি দেশটিতে তাপমাত্রা সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। বিশেষ করে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্যগুলোতে তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসের ওপর পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া ব্যুরো জানায়, গত ২৫ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড ক বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ায় নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ওই দুই কিশোর নাফ নদীতে মাছ ধরছিল।
এসময় হঠাৎ মিয়ানমারে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে দুই কিশোরের শরীরে লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। এছাড়া সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে। সোমবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় দেশের শীর্ষ পাঁচ শিল্পোদ্যোক্তার সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এই বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, অবকাঠামো উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠক শেষে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল গত সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছে। এই সফরের অংশ হিসেবে সে দেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো নতুন একটি প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’। দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে।
গত সোমবার (২৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই প্ল্যাটফর্মটি।
এদিন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইনসাফ মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়। ইনসাফ মঞ্চের আহ্বায়ক ও জনতার দলের চেয়ারম্ বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ।
তিনি বলেন, নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। এর কারণ অতীতে যেসব প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে, সেটির মূল কারণ ছিল নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব। এজন্য একসুতো পরিমাণ কোনো পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে।
তিনি বলেন, আমরা দেখেছি তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে। তারা জাতীয়তাবাদের রাজনীতি করে। কিন্তু জাতীয়তাবাদের রাজনীতি করা একটি দলের প্রার্থীদের একটি বড় অংশই বিদেশি নাগরিক। তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছে- এটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গাড়িচালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, সচিবালয়ের প্রতি মানুষ ব্যাপক ক্ষুব্ধ। শুধু সচিবালয় নয়, সরকারি প্রতিটি দপ্তরের ওপর ক্ষুব্ধ জনগণ। আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো। এরা জনগণের বুকে চেপে বসে আছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা দায়িত্বে থাকবেন তারা গণভোটের পক্ষে-বিপক্ষে না যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিতে চাননি আনোয়ারুল ইসলাম সরকার। পরে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী মাঠ স্বচ্ছ রয়েছে।
কমিশনের উপর শতভাগ আস্থা রেখেই এবার ভো বাকি অংশ পড়ুন...












