‘ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে’
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে।
তিনি বলেন, আমরা দেখেছি তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে। তারা জাতীয়তাবাদের রাজনীতি করে। কিন্তু জাতীয়তাবাদের রাজনীতি করা একটি দলের প্রার্থীদের একটি বড় অংশই বিদেশি নাগরিক। তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল, দলের ইতিহাস- বাংলাদেশেরই ইতিহাস। বাস্তবে আর তার কোনো চিহ্নই নেই। আমরা দেখেছি তারা কীভাবে জনগণের টাকা লুট করা ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণখেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতায় এসে আবারও আপনার-আমার টাকা, জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে।
বিএনপিকে ইঙ্গিত করে আসিফ বলেন, তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। সুতরাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড- যত কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোনো কথাই রাখবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)