অস্ট্রেলিয়াজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে বলে এই সতর্কতা জারি করা হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়, অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে- আজ ২৮ জানুয়ারি দেশটিতে তাপমাত্রা সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। বিশেষ করে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্যগুলোতে তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসের ওপর পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া ব্যুরো জানায়, গত ২৫ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি কিছু অঞ্চলে দাবানলের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় দিবস ‘অস্ট্রেলিয়া ডে’ ২৬ জানুয়ারি উদযাপন করা হয়ে থাকে। এ বছর তাপমাত্রা জনিত উদ্বেগের কারণে জাতীয় দিবসের কিছু উদযাপন বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, অ্যাডিলেডে চরম তাপমাত্রার পূর্বাভাসের কারণে অস্ট্রেলিয়া ডে’র প্যারেড ও লাইট শো বাতিল করা হয়েছে।
ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া ছাড়াও নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া, নর্দার্ন টেরিটরি এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কবার্তাগুলোর অনেকগুলোই আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার টিম উইবুশ সংবাদমাধ্যমকে বলে, “আমরা ভিক্টোরিয়াতে প্রায় ২০ বছর ধরে এমন তাপপ্রবাহের পরিস্থিতি দেখিনি। এর আগে ২০০৯ সালে ভয়াবহ তাপপ্রবাহের সময় আমরা এই ধরনের পরিস্থিতি দেখেছিলাম। তাই আমরা ভিক্টোরিয়ার সকল বাসিন্দাদের জানাচ্ছি যে, এটি আবহাওয়ার একটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি।”
প্রচ- গরম এবং শুষ্ক আবহাওয়ার সঙ্গে দমকা হাওয়া এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। ভিক্টোরিয়ার দমকলকর্মীরা বর্তমানে রাজ্যের বেশ কয়েকটি স্থানে আগুন নেভানোর কাজ করছে, যার ফলে অনেককে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, এবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)