ইরানের কাছে পৌঁছেছে ভেনেজুয়েলার চেয়েও বড় ‘আর্মাডা’
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসী ট্রাম্প বলেছে, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, ঠিক তখনই ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। সে বলেছে, বিশাল মার্কিন ‘আর্মাডা’ বা নৌবহর ইরানের কাছাকাছি পৌঁছে গেছে। এই আর্মাডা ভেনেজুয়েলা অবরোধ করা মার্কিন নৌবহরের চেয়েও বড়। তাই ইরান সমঝোতা না চাইলে হামলার বিকল্পও হাতে রাখা হয়েছে।
স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলে, সে মধ্যপ্রাচ্যে ‘এক বিশাল আর্মাডা’ পাঠানোর নির্দেশ দেওয়ার পর ইরান পরিস্থিতি এখন ‘পরিবর্তনশীল অবস্থায়’ রয়েছে। সে যোগ করে, তার বিশ্বাস, তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে চায়।
অ্যাক্সিওসের উদ্ধৃতিতে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছে, সামরিক হামলার পথ এখনো একটি বিকল্প হিসেবে খোলা রয়েছে। তারা জানায়, ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, সে চলতি সপ্তাহে এ নিয়ে আরও পরামর্শ করবে এবং অতিরিক্ত সামরিক বিকল্পগুলো পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত সোমবার ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এরিয়া অব রেসপনসিবিলিটিতে প্রবেশ করে। এটিকে ইরানের কাছাকাছি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই মোতায়েন নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলে, ‘ইরানের পাশে আমাদের একটি বড় আর্মাডা রয়েছে। ভেনেজুয়েলার চেয়েও বড়।’ একই সঙ্গে ট্রাম্প জোর দিয়ে বলে, কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে। সে বলে, ‘তারা একটি চুক্তি করতে চায়। আমি এটা জানি। তারা বহুবার ফোন করেছে। তারা কথা বলতে চায়।’
গত সোমবার মার্কিন কর্মকর্তারা জানায়, বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক্সে জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে।
গত সপ্তাহে ট্রাম্প বলে, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে’ ওয়াশিংটন ওই অঞ্চলে একটি ‘বিশাল নৌবহর’ পাঠাচ্ছে। ইউএসএস আব্রাহাম লিংকনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












