নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুদের হার এই মুহূর্তে বেশি রয়েছে। সময়ের প্রয়োজনে এলডিসিতে যাবে বাংলাদেশ, তবে দেশের আর্থিক খাত আর রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া নয় ছয় সুদের হারে ফিরে যাবে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অব এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাজারভিত্তিক সুদের হার নির্ধারিত হবে জানিয়ে গভর্নর বলেন, যার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতেই হবে। এর জন্য খেলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, আপনাদের জন্য এই মুহূর্তটি কেবল একটি ব্যক্তিগত সাফল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো অডিও বার্তা দিয়েছেন কি না, তার ওপর নির্বাচন অস্থিতিশীল হবে বা ভ-ুল হবে- এমনটি নির্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসিতে নিবন্ধিত ৮১টি সংস্থার পক্ষ থেকে এসব পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন।
গত সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত দেড় বছরে দেশের বেসরকারি খাতের অন্যতম আতঙ্কের নাম মামলা বাণিজ্য। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। মামলা করার পর মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। না দিলে করা হচ্ছে মব সন্ত্রাস। একেই তো বেসরকারি খাত অচলপ্রায়, তার ওপর এসব মিথ্যা মামলায় অতিষ্ঠ হয়ে অনেক বিনিয়োগকারী ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন। এটা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে গভীর সংকটে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকা-ের ঘটনায় মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করে প্রধান উপদেষ্টা ইউনূস।
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক জানা বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
প্রতি বছরের মতো এবারো রাজশাহীর গোদাগাড়ী-চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ গোটা উত্তরাঞ্চলজুড়ে মাসকলাই ও কুমড়োর বড়ি তৈরিতে স্থানীয়রা ব্যস্ত সময় কাটাচ্ছেন। শীত মৌসুমের শেষ সময়ে মাসকলাইয়ের ডালের আটা ও পাঁকা চাল কুমড়ো মিশিয়ে এ সুস্বাদু বড়ি তৈরি করা হয়। নতুন কলাই জমি থেকে ঘরে, বাজারে আসার সাথে সাথে বড়ি তৈরির ধুম পড়ে যায়।
আগের দিনে প্রায় বাড়ির ছাদে, ঘরের টিনের উপর কিংবা চালে পাঁকা কুমড়া দেখা যায় আর জমিতে তো মাসকলাই হতো অনেক বেশি। কিন্তু এখন নদীর ভাঙনে চরে বেশিরভাগ জমি নদী গ্রাস করেছে।
পলিমাটির পরিবর্তে হাজার হাজার একর জম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। রায় পুনর্বিবেচনা চেয়ে স্মারকলিপি দিয়েছে তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারসংক্রান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে গভীর উদ্বেগ ও হতাশা করেছে শহীদ পরিবারগুলোকে।
ওই রায়ের বিরুদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভোলা থেকে এলএনজি আকারে গ্যাস না এনে বিকল্প ব্যবস্থায় বছরে ৯৩০ কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রস্তাবটি বাস্তবায়ন হলে ১০ বছরে প্রায় ৯৩০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোলার প্রস্তাবিত এলএনজির দাম নির্ধারণ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন বিপিডিবির অতিরিক্ত পরিচালক (অর্থ পরিদপ্তর) সৈয়দ জুলফিকার আলী। তিনি বলেন, এক ঘনমিটার গ্যাস দিয়ে ৪ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ উৎ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদানে চালকদের জন্য বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের সময় কেন হঠাৎ বাজারে অস্থিরতা বাড়ে, বিনিয়োগ কেন থমকে যায়- এই প্রশ্ন নতুন নয়। সাধারণত ভোটের আগে অর্থনীতিতে কৃত্রিম চাঙাভাব দেখা যায়, আর ভোট শেষে শুরু হয় কঠোর বাস্তবতা। অর্থনীতিবিদরা একে ‘পলিটিক্যাল বিজনেস সাইকেল’ বলে অভিহিত করে থাকেন। এই চক্রে অর্থনীতিতে কখনো দেখা যায় বিরাট উত্থান, কখনো আচমকা পতন। তবে পরিস্থিতি কেমন হবে, সেটি নির্ভর করে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ওপর।
নির্বাচনের সময় অর্থনীতিতে বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন:
১. সরকারি ব্যয়ের আধিক্য :
নির্বাচনের আগে ক্ষমতাসীন সরক বাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে বিএনপি ও জামাত কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শরীয়তপুর-নড়িয়া সড়কে ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচনের প্রচারণা নিয়ে অনলাইনে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের অবস্থান। বাকি অংশ পড়ুন...












