৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় দেশের শীর্ষ পাঁচ শিল্পোদ্যোক্তার সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এই বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, অবকাঠামো উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠক শেষে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল গত সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছে। এই সফরের অংশ হিসেবে সে দেশের শীর্ষ পাঁচ ব্যবসায়ীর সঙ্গে একটি ঘরোয়া ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। এ সময় আগামী দিনে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ করা এবং মার্কিন ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।
মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা কীভাবে কাটিয়ে ওঠা যায় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ আমাদের কীভাবে সহায়তা করতে পারে, সেটিই ছিল আলোচনার মূল উদ্দেশ্য। বিশেষ করে কৃষি পণ্য আমদানি এবং উন্নত যন্ত্রপাতি বা ইকুইপমেন্টের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমরা আশাবাদী।
মোস্তফা কামাল আরও উল্লেখ করেন, এই আলোচনা মূলত অর্থনৈতিক অগ্রযাত্রা কেন্দ্রিক ছিল, যেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার উপায়গুলো গুরুত্ব পেয়েছে।
ব্যবসায়ীরা জানান, একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও সরকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহায়ক হবে বলে রাষ্ট্রদূত মনে করেন। বৈঠকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বন্দরের ট্রাফিক জট নিরসন এবং নীতিগত সহায়তা প্রদানের মাধ্যমে কীভাবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা যায়, তা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এক ঘণ্টার এই বিশেষ বৈঠকে মেঘনা গ্রুপ, প্যারাগন গ্রুপ, নাহার গ্রুপ, টিকে গ্রুপ এবং সিটি গ্রুপের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)