আল ইহসান ডেস্ক:
ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় অনলাইন জুয়ায় বড় অঙ্কের অর্থ হারানোর পর একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ও মঙ্গলবারের মধ্যে এই ঘটনা ঘটে। নিহতরা হলো জোশ অ্যান্টনি, তার ভাই জোবি অ্যান্টনি এবং জোবির স্ত্রী শর্মিলা।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, জোবি অ্যান্টনি ও শর্মিলা আইপিএল ক্রিকেট ম্যাচে এবং অনলাইনে বাজি ধরে প্রচুর অর্থ হারিয়েছে। এতে তাদের দেনাদাররা টাকা ফেরত চেয়ে বারবার চাপ দিচ্ছিলো।
এই চরম মানসিক চাপে পড়ে গত সোমবার রাতে প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জোশ অ্যান্টনি। মৃত্যুর আগে সে একট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনকে ৩.৪ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ দুই বছরের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের অংশ হিসেবে এই অনুরোধ করেছে পাকিস্তান। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
খবরে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার চীন সফরের সময় এই অনুরোধ করেছিলেন।
ইসলামাবাদ যদিও বলেছে যে, বেইজিং পাকিস্তানের বহিরাগত তহবিল সংকট কমাতে অনুরোধটি গ্রহণ করবে; তবুও কিছু বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেছেন যে চীনের এক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী জানিয়েছে, সুদানের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলিতে তিন দিনের হামলায় নারী ও শিশুসহ ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
নিয়মিত সেনাবাহিনীর সাথে প্রায় দুই বছর ধরে যুদ্ধরত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) হোয়াইট নাইল রাজ্যের আল-কাদারিস এবং আল-খেলওয়াত গ্রামে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করেছে।
অধিকার লঙ্ঘনের নথিভুক্তকারী ইমার্জেন্সি লয়ার্স গ্রুপটি জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, শনিবার থেকে আক্রমণের সময় আরএসএফ মৃত্যুদ- কার্যকর, অপহরণ, জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে রাখা করা হয়নি কিয়েভকে।
এই আবহে তুরস্ক সফরে গেছে ইউক্রেনের জেলেনস্কি। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছে সে। এ নিয়ে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো তুরস্ক সফরে গেলো জেলেনস্কি।
এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেয় তারা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন জানা গেছে, গত সোমবার সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে উড় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে আরও প্রায় ১,০০০টি বসতি নির্মাণের জন্য একটি দরপত্র ঘোষণা করছে দখলদার ইসরায়েল। গত মঙ্গলবার বসতি স্থাপনবিরোধী একটি নজরদারি সংস্থা ‘পিস নাউ’ এ তথ্য জানিয়েছে।
পিস নাউ জানিয়েছে, ৯৭৪টি নতুন আবাসন ইউনিট নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পাবে এবং নিকটবর্তী ফিলিস্তিনি শহর বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে। সংস্থাটির বসতি স্থাপন পর্যবেক্ষণের নেতৃত্বদানকারী হাগিট অফরান বলেছে, চুক্তি ও অনুমতি দেওয়ার পরে নির্মাণ কার্যক্রম শুরু হবে। এর জন্য কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।
১৯৬৭ স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন আগামী ৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার আয়োজক মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলো মার্কিন ট্রাম্প। সে সময় যুক্তরাষ্ট্রে সফররত ইহুদীবাদী প্রধানসন্ত্রাসী নেতানিয়াহুকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেয় সে। এ বিষয়ে পরে কথা বলেছে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও।
মূলত ট্রাম্পের এমন উদ্যোগের প্রতিক্রিয়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার জন্মহার আশঙ্কাজনকভাবে কমেছে। গেল বছরের জনসংখ্যার পরিসংখ্যানে এক লাখ শিশু যোগ হয়েছে আর প্রবাসী যুক্ত হয়েছেন প্রায় সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘাটতি কমাতে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ থেকে দক্ষ জনবলকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে মরিয়া অস্ট্রেলিয়ার সরকার।
আয়তনে বাংলাদেশের চেয়ে ৫২ গুণ বড় হলেও অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ঢাকা শহরের সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি ৭২ লাখ। ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র দুই দশমিক এক শতাংশ।
গেল বছরের পরিসংখ্যানে দেখা যায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সর্বশেষ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান ৩৭টি মামলার সবকটি থেকে তিনি রেহাই পেলেন। তার অন্যতম আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এক-এগারোর তত্ত¦াবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা চলমান ছিল। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর একে একে এসব মামলা নিষ্পত্তি হতে থাকে। নাইকো দুর্নীতি মামলা থেকে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় দুয়েকদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায়।
আগামীকাল জুমুয়াবার রংপুর ও খুলনা বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই তিন দিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বছিলা মেট্রো হাউজিং এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
অনুসন্ধানী সাংবাদিক সামির মারফতে জানা গেছে, স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালকের ছেলে রুবেল আহমেদ ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে একাধিক ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। বিশেষ করে গত ১৫ জানুয়ারি ২০২৫ সালে বহুল আলোচিত কলকাতা বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিসুর রহমান নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনিসুর রহমান গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারমাথা মোড়ের ডাচ-বাংলা ব্যাংকের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশি করে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে বিচারক ফারুক আজম তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাকি অংশ পড়ুন...












