পশ্চিম তীরে আরো এক হাজার বসতি স্থাপন করবে দখলদার ইসরায়েল
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
অধিকৃত পশ্চিম তীরে আরও প্রায় ১,০০০টি বসতি নির্মাণের জন্য একটি দরপত্র ঘোষণা করছে দখলদার ইসরায়েল। গত মঙ্গলবার বসতি স্থাপনবিরোধী একটি নজরদারি সংস্থা ‘পিস নাউ’ এ তথ্য জানিয়েছে।
পিস নাউ জানিয়েছে, ৯৭৪টি নতুন আবাসন ইউনিট নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পাবে এবং নিকটবর্তী ফিলিস্তিনি শহর বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে। সংস্থাটির বসতি স্থাপন পর্যবেক্ষণের নেতৃত্বদানকারী হাগিট অফরান বলেছে, চুক্তি ও অনুমতি দেওয়ার পরে নির্মাণ কার্যক্রম শুরু হবে। এর জন্য কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে দখলদার ইসরায়েল গাজা ও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে নেয়। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত রাষ্ট্রের জন্য তিনটি অঞ্চলই চায়। তবে তারা দখলদার ইসরায়েলের বসতি স্থাপনকে শান্তির পথে একটি বড় বাধা হিসেবে দেখে। মার্কিন ট্রাম্প তার আগের মেয়াদে বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়েছে। গণতান্ত্রিক প্রশাসনের সময় দখলদার ইসরায়েলও বসতি স্থাপন ধারাবাহিকভাবে সম্প্রসারণ করেছে।
ডেইলি সাবাহ বলছে, দখলদার ইসরায়েল পশ্চিম তীরজুড়ে ১০০টিরও বেশি অবৈধ বসতি স্থাপন করেছে। যার মধ্যে রয়েছে পাহাড়ের চূড়া থেকে শুরু করে ছোট শহর ও শহরতলির মতো সম্পূর্ণ উন্নত এলাকা। সেখানে অ্যাপার্টমেন্ট ব্লক, মল এবং পার্ক রয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ৫ লাখেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী বাস করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)