সুদানে তিন দিনে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২০০
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গত মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী জানিয়েছে, সুদানের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলিতে তিন দিনের হামলায় নারী ও শিশুসহ ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
নিয়মিত সেনাবাহিনীর সাথে প্রায় দুই বছর ধরে যুদ্ধরত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) হোয়াইট নাইল রাজ্যের আল-কাদারিস এবং আল-খেলওয়াত গ্রামে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করেছে।
অধিকার লঙ্ঘনের নথিভুক্তকারী ইমার্জেন্সি লয়ার্স গ্রুপটি জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, শনিবার থেকে আক্রমণের সময় আরএসএফ মৃত্যুদ- কার্যকর, অপহরণ, জোরপূর্বক গুম এবং সম্পত্তি লুট করেছে। যার ফলে স্থানীয় শত শত মানুষ আহত বা নিখোঁজ হয়েছেন।
আইনজীবীদের গোষ্ঠীর মতে, নীল নদ পার হয়ে পালানোর চেষ্টা করার সময় কিছু বাসিন্দাকে গুলি করা হয়েছিল। এর ফলে কিছু বাসিন্দা ডুবে মারা গেছেন। আইনজীবীরা গ্রামবাসীদের উপর আক্রমণকে “গণহত্যা” বলে অভিহিত করেছেন।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে এক নৃশংস সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
উভয় পক্ষের বিরুদ্ধে নির্যাতন এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।
যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। ১ কোটি ২০ লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি একে সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)