নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাসকে ঘিরে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্যের জট এখন চট্টগ্রাম বন্দরে। খালাস না হওয়ায় প্রায় ৪০ হাজার কনটেইনারের স্তূপ জমেছে বন্দরে। এসব মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারার অভিযোগ উঠেছে। আগামী ৯ মার্চের মধ্যে ডেলিভারি না নিলে ৪ গুণ মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এই মুহূর্তে মজুত ৪০ হাজার ৮৯টি কন্টেইনারের মধ্যে ৩১ হাজার ৩৮৪টি এফসিএল (ফুল লোড) কন্টেইনার। আমদানি করা এসব কন্টেইনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ই বাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদদাতা:
মসলা জাতীয় ফসল ধনিয়া চাষে শরীয়তপুরের সুনাম দীর্ঘদিনের। বাজারে ধনিয়ার কদর থাকায় কয়েক বছর ধরে জেলাজুড়ে বাড়ছে আবাদ। উৎপাদন খরচ কম আর দাম ভালো পাওয়ায় দিন দিন কৃষকেরাও ঝুঁকছেন চাষে। ফসলটির উৎপাদন আরও বাড়াতে কৃষকদের পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
সদর উপজেলার রুদ্রকর এলাকার কৃষক সদানন্দ দাঁড়িয়া চলতি মৌসুমে ২০ শতক জমিতে করেছেন ধনিয়ার চাষ। গত মৌসুমে ফলন ভালো হওয়ায় বাজারে ভালো দাম পাওয়ায় এ বছর চাষের জমি আগের বছরের চেয়ে বাড়িয়েছেন। চলতি মৌসুমেও তার জমিতে বেশ ভালো ফলন এসেছে। এ থেকে বেশ ভালো টাকা বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র রোযা শুরুর পূর্ব থেকেই পত্রিকাগুলোতে ঈদ ফ্যাশনের কাভারেজ চলতে থাকে। অসংখ্য অশ্লীল ছবিতে ভরে যেতে থাকে পত্রিকাগুলো। নাউযুবি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ কয়েকটি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন তারা। এ সময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যদের ঘিরে পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আমলে নিয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানির ডাক দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তবে শুনানির প্রথম পর্বেই তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শিল্প খাতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার প্রস্তাবের বিরোধিতা করে প্রতিবাদকারীদের একটি দল এই শুনানি অবিলম্বে বাতিলের দাবি তোলে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের বক্তব্যের পরপরই প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকা-ের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী বলেছেন, রাওয়া’তে (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ।
গত মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় সাড়ে তিন বছর ছিলাম। কিন্তু আমি এই সাড়ে তিন বছরে কখনো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎখাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এই খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদ সামনে রেখে অতিরিক্ত দামে মুরগির বাচ্চা বিক্রি করে পোলট্রি খাতের একটি সিন্ডিকেট দিনে ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার।
বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সুমন হাওলাদার অভিযোগ করেন, করপোরেট সিন্ডিকেটের প্রধান হলো ব্রিডার কোম্পানি ও ফিড ইন্ডাস্ট্রি। ব্রিডার কোম্পানিগুলো কৃত্রিমভাবে মুরগির বাচ্চার দাম বাড়াচ্ছে। প্রাণিসম্পদ অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভর দুপুরে আদালত প্রাঙ্গণে হানা দিয়ে মারধর করে আইনজীবীদের সামনে থেকে দুই আসামিকে অপহরণ করে নিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি। বাদী পক্ষের লোকজন এই কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান ঘটনার বিষয়ে তথ্য দিয়ে বলেন, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ১২টার দিকে গাজীপুরের ৩ নম্বর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসামিদের তুলে নিয়ে যাওয়ার এই ঘটনা ঘটেছে।
নাজমুল করিম খান বলছেন, যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঋণের উচ্চ সুদহার, ডলার সংকট, জ্বালানি সংকট, নিরাপত্তাহীনতা, মামলা-হামলাসহ নানান রকম সংকটে থাকা ব্যবসায়ীরা এখন অসহায়। এমন পরিস্থিতিতে কোনো ধরনের সহায়তা না পেয়ে শিল্প মালিকরা অনেকটা কিংকর্তব্যবিমূঢ়।
হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলা শিল্পকারখানা নিয়ে এখন চরমভাবে শঙ্কিত, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলেছেন, নতুন করে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। বিগত আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেওয়া নানান রকম সিদ্ধান্তের কারণে আমরা বর্তমানে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। রাষ্ট্রীয় পৃ বাকি অংশ পড়ুন...
উলামায়ে সূ’দের স্বরূপ:
উলামায়ে সূ’দের হরেক রকম আচরণ রয়েছে। বিশেষ করে মহান আল্লাহ পাক তিনি ইহুদী আলিমদের সম্পর্কে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে অনেকগুলো পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۚ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوا بِاٰيَاتِ اللهِ ۚ وَاللهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِيْنَ
অর্থ: যাদেরকে পবিত্র তাওরাত শরীফ দেয়া হয়েছিল, অতঃপর তারা তার অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধার মতো, যে কিতাব বহন করে, (কিন্তু তার মূল্য বুঝে না। ) যা বাকি অংশ পড়ুন...












