সেনাপ্রধানের বক্তব্য ইস্যুতে যা বললেন নিহত সেনাকর্মকর্তার স্ত্রী
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকা-ের শিকার মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী বলেছেন, রাওয়া’তে (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ।
গত মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় সাড়ে তিন বছর ছিলাম। কিন্তু আমি এই সাড়ে তিন বছরে কখনো বিডিআর-এর কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই। শুধুমাত্র ২৫ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে। আমার হাসব্যান্ড দরবার হল থেকে ফোনে বলেছিল ‘এনএসজি’ এবং ‘ইন্ডিয়ান’। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা।
আরও বলেন, ২০০৯ সাল থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। তারপরও আমি যা বলছি সেগুলো মিডিয়াতে কাট করা হয়েছিল। আমার স্বামীর ডেডবডি এখনো পাওয়া যায়নি। এটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি। গতকাল আমি দুটি সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু আমার সেই বক্তব্য এখনো প্রচার করতে দেওয়া হয়নি ‘আইএসপিআর’ থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা।
তিনি আরও বলেন, আমার ছেলেকে ‘আইএসএসবি’থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ মেজর তানভিরের সন্তান সশস্ত্র বাহিনীতে চাকরি করতে পারবে না। সেনাবাহিনীতে আরও একটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি। আজকে রাওয়ার বক্তব্যই এটা প্রমাণ করে দেয়। বাট, ইফ, ফুলস্টপ এটা কি সেনাপ্রধানের কথা হতে পারে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)