ধনিয়ায় স্বপ্ন বুনছেন শরীয়তপুরের চাষিরা
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শরীয়তপুর সংবাদদাতা:
মসলা জাতীয় ফসল ধনিয়া চাষে শরীয়তপুরের সুনাম দীর্ঘদিনের। বাজারে ধনিয়ার কদর থাকায় কয়েক বছর ধরে জেলাজুড়ে বাড়ছে আবাদ। উৎপাদন খরচ কম আর দাম ভালো পাওয়ায় দিন দিন কৃষকেরাও ঝুঁকছেন চাষে। ফসলটির উৎপাদন আরও বাড়াতে কৃষকদের পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
সদর উপজেলার রুদ্রকর এলাকার কৃষক সদানন্দ দাঁড়িয়া চলতি মৌসুমে ২০ শতক জমিতে করেছেন ধনিয়ার চাষ। গত মৌসুমে ফলন ভালো হওয়ায় বাজারে ভালো দাম পাওয়ায় এ বছর চাষের জমি আগের বছরের চেয়ে বাড়িয়েছেন। চলতি মৌসুমেও তার জমিতে বেশ ভালো ফলন এসেছে। এ থেকে বেশ ভালো টাকা আয় করতে পারবেন এ কৃষক।
জানতে চাইলে তিনি বলেন, ‘ধনিয়া চাষে লাভ হওয়ায় গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে ধনিয়া চাষ করেছি। এবার ফলনও বেশ ভালো এসেছে। আশা করছি এ বছরও অনেক টাকা লাভ করতে পারবো। আগামীতে আরও জমিতে ধনিয়া চাষ করার ইচ্ছা আছে।’
আরেক ধনিয়া চাষি মতি বেপারী বলেন, ‘ধনিয়ার বাজার বেশ ভালো। বাজারে ৫ থেকে ৬ হাজার টাকা মণ বিক্রি হয়। তাই অন্য ফসলের চেয়ে ধনিয়াটাকে আমরা ভালো মনে করি। দিন দিন আমাদের এলাকায় ধনিয়া চাষ বাড়ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ধনিয়া বর্তমানে আমাদের শরীয়তপুরের একটি ব্র্যান্ড। এ মসলা জাতীয় ফসলটি চাষে লাভবান হচ্ছেন কৃষক। আমাদের পক্ষ থেকে চাষটি অব্যাহত রাখতে কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি নানা পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া আমরা বাজার পরিদর্শন করি, কৃষকেরা যাতে ধনিয়ার ন্যায্য মূল্য পান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘রেসপন্স টাইম’ চাইলেন আইজিপি
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জঙ্গল সলিমপুরে নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ, বসছে র্যাব-পুলিশ ক্যাম্প
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মজুত পর্যাপ্ত, তবু বাড়ছে ভোজ্যতেলের দাম
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন -কেন্দ্রীয় ব্যাংক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তিতে নিয়োগ দেয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ মামলায় সাবেক প্রধান বিচারক খায়রুল হকের জামিন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)