গ্যাসের মূল্যবৃদ্ধির শুনানিতে বিক্ষোভ
-‘অযৌক্তিক’ বললেন বক্তারা
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আমলে নিয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানির ডাক দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তবে শুনানির প্রথম পর্বেই তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শিল্প খাতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার প্রস্তাবের বিরোধিতা করে প্রতিবাদকারীদের একটি দল এই শুনানি অবিলম্বে বাতিলের দাবি তোলে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের বক্তব্যের পরপরই প্রতিবাদকারীরা স্লোগান দিতে শুরু করেন এবং প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
'প্রহসনের এই শুনানি বন্ধ করো, এখনই বন্ধ করো'- এমন স্লোগান দিতে থাকেন প্রতিবাদকারীরা।
একপর্যায়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা শুনানি থেকে ওয়াকআউট (ত্যাগ) করেন। ক্যাবের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে 'বৈষম্যমূলক ও অযৌক্তিক' বলে আখ্যা দেন।
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন।
শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি বলেন, বিইআরসি আসলে সরকারের নির্দেশ বাস্তবায়ন করছে। কমিশনের উচিত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং সরকারের চাপে নতি স্বীকার না করা।
তিনি সতর্ক করে বলেন, গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৭৫.৭২ টাকা হলে শুধু জ্বালানি খাত নয়, সব উৎপাদন খাত ভবিষ্যতে আমদানি নির্ভর হয়ে পড়বে।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা যদি এই প্রস্তাব অনুমোদন করেন এবং এর কারণ অনুধাবন করতে না পারেন, তবে আমাদের শিল্প খাত বঙ্গোপসাগরে ডুবে যাবে।
তিনি আরও বলেন, শিল্প খাতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৭৫.৭২ টাকায় বৃদ্ধির পেছনে কারা রয়েছেন? কারা এমন চাপ দিচ্ছে যাতে আমাদের শিল্পখাত রপ্তানি বাজার থেকে ছিটকে পড়ে?
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ শুনানির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, 'বিইআরসি কি কখনো গবেষণা করেছে, এই বিপুল পরিমাণ গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের ব্যবসা খাতের ওপর কী প্রভাব ফেলবে?'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












