কৃষিনির্ভর বাংলাদেশের মোট শ্রমশক্তির প্রায় ৪০ শতাংশ কৃষিতে কর্মরত। আর মোট জিডিপির প্রায় ১৪ শতাংশ কৃষি থেকে। তবে শ্রমশক্তির এই বড় অংশটি রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। জমিতে কীটনাশক প্রয়োগসহ নানাবিধ সচেতনতার অভাবে কৃষকেরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জটিল ও কঠিন রোগে।
কীটনাশক ব্যবহারে অসচেতনতা এবং দীর্ঘমেয়াদী প্রভাবে ক্যান্সার, পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাস, নারীদের অকাল গর্ভপাতসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষেত-খামার পরিদর্শন করে দেখা যায়, জমিতে কীটনাশক প্রয়োগের সময় কৃষকদের কেউই হাতে গ্লাভস ও স্বাস্ বাকি অংশ পড়ুন...
এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে। এ ছাড়া ভারত, অস্ট্রেলিয়া, ইউরোপ, নিউজিল্যান্ড, আমেরিকা ও আফ্রিকা থেকেও দেখা যাবে।
বাংলাদেশ সময় অনুসারে, চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর সকাল ১০টা ২৭ মিনিট থেকে শুরু করে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ৪৩ মিনিট পর্যন্ত চলবে।
চন্দ্রগ্রহণ কখন হয়?
সূর্যের পরিক্রমার সময় পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে এসে পড়ে। এর ফলে চাঁদ পৃথিবীর ছায়াতে পুরোপুরি ঢেকে যায়। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস হতে চলেছে।
জ্যোতির্বিদ্যা অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন চাঁদ বাকি অংশ পড়ুন...
সালাতের সঙ্গে লেবু দেওয়াই যেন সকলের রীতি। এছাড়া ভাতে লেবু চিপে খান অনেকেই।
কিন্তু এতে কি প্রভাব রয়েছে? ভাতের সাথে লেবু চিপে খাওয়ার কিছু উপকারী দিক রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভাতের সঙ্গে লেবু চিপে খেলে বিশেষ কিছু উপকার পাওয়া যায়। যেমন:
প্রেসার নিয়ন্ত্রণে ভাতের সাথে লেবু খাওয়া উচিত।
স্ট্রোকের ঝুঁকি কমাতে ভাতের সাথে লেবু খাওয়া যেতে পারে।
ভাতের সাথে লেবু খেলে শ্বাসকষ্টের সমস্যা কমে যায়।
ক্যান্সার প্রতিরোধে ভাতের সাথে লেবু চিপে খাওয়া যায়।
তবে অতিরিক্ত লেবু সেবনে গ্যাস্ট্রিকের সমস্যা,বমি এবং দাতেঁর ক্ষতি হতে পারে। ভাতের সঙ্গে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছে। বেইজিং থেকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সিনহুয়া জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে লংহুয়া কাউন্টির নার্সিং হোমে আগুন লাগে। অগ্নিকা-ের ফলে বিশ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরো জানিয়েছে, ‘নার্সিং হোমে থাকা অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরো প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোতে নৈশ ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬০ জনের বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে প্রাদেশিক গভর্নরও ছিলো। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নৈশ ক্লাবটির নাম জেট সেট। গত সোমবার দিবাগত রাতে এক কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়ে।
ঘটনার সময় কয়েক’শ মানুষ নৈশ ক্লাবের ভেতরে ছিলো। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টায় প্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজাকে ‘মৃত্যু উপত্যকা’ হিসেবে আখ্যা দিয়েছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
জাতিসংঘ মহাসচিব বলেছে, ইসরায়েলি বাহিনী এখনো গাজার গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারগুলো বন্ধ করে রেখেছে। ফলে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানিসহ সব ধরনের জরুরি সহায়তা প্রবেশ করতে পারছে না।
সে বলেছে, মানবিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার পর যেন বিভীষিকার দরজা আবার খুলে গেছে। গাজা এখন এক মৃত্যু উপত্যকা-এবং সাধারণ মানু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি কোম্পানি মেকোরোট গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে অবরুদ্ধ উপত্যকাটির মোট পানি সরবরাহের ৭০ শতাংশ বন্ধ হয়ে গেছে।
গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার জানিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে।
মেহান্না তুর্কি গণমাধ্যম আনাদোলুকে বলেন, এই বিঘেœর কারণগুলো এখনও স্পষ্ট নয়। তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করছি যাতে এলাকায় ইসরায়েলি ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে বিক্ষোভ করে দুই কর্মী-ইবতিহাল আবুসাদ ও বানিয়া আগারওয়াল। এই অভিযোগে তাদেরকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।
গত ৪ মার্চ ওয়াশিংটনে মাইক্রোসফটের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্য চলাকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মাইক্রোসফটের ভূমিকার সমালোচনা করেন। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের আশেপাশের বিভিন্ন প্রদেশে ২২টি নতুন বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি সূত্র গতকাল বুধবার নতুন হামলার খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র রাজধানী সানা এবং কেন্দ্রীয় প্রদেশ ইবসহ অন্যান্য স্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইয়েমেনের রাজধানীতে আটটি নতুন বিমান হামলার খবর পাওয়া গেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর এখনও নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে যে এই হামলাগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে। যার ফলে শহরের বেসামরিক জীবন আরও ব্যাহত হচ্ছে।
ইব-এ তিনটি বিমান হামলা যোগাযোগ নে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্কসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান। খবর বিবিসি, আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির।
যুক্তরাষ্ট্র:
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে ৩০০-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করে। ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ট্রাম্পের সম্পদ এক সপ্তাহেই কমেছে প্রায় ৫০০ মিলিয়ন ডলার। নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে শুরু করা বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে, যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাম্পের নিজের ব্যবসাও।
ফোর্বস জানিয়েছে, গত ২ এপ্রিল ট্রাম্পের সম্পদ ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এখন তা নেমে এসেছে ৪ দশমিক ২ বিলিয়নে। সবচেয়ে বড় ধস নেমেছে তার মিডিয়া কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ-এ, যার শেয়ার মূল্য তিন দিনে ৮% কমে গেছে।
ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে। নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন। এ সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।
গতকাল (৯ এপ্রিল) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, আমনা বেলোচের এ সফর মূলত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বা ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে হচ্ছে। এ সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আ বাকি অংশ পড়ুন...












