শুল্ক নীতির ধাক্কায় ট্রাম্পের সম্পদ কমেছে ৫০০ মিলিয়ন ডলার
ট্রাম্পের সম্পদ এক সপ্তাহেই কমেছে প্রায় ৫০০ মিলিয়ন ডলার। নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে শুরু করা বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে, যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাম্পের নিজের ব্যবসাও।
ফোর্বস জানিয়েছে, গত ২ এপ্রিল ট্রাম্পের সম্পদ ছিল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এখন তা নেমে এসেছে ৪ দশমিক ২ বিলিয়নে। সবচেয়ে বড় ধস নেমেছে তার মিডিয়া কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ-এ, যার শেয়ার মূল্য তিন দিনে ৮% কমে গেছে।
ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে। নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর মূল ভবনগুলোতে অংশীদার কোম্পানিগুলোর শেয়ার ১৪-১৫% পর্যন্ত কমেছে। ফলে তার সম্পত্তির মূল্য কমেছে অন্তত ৯০ মিলিয়ন ডলার। গলফ রিসোর্ট ও হোটেল ব্যবসাও ঝুঁকির মধ্যে-বিশেষ করে যদি অর্থনৈতিক মন্দা শুরু হয়।
এছাড়া, ট্রাম্প সম্প্রতি যে কয়েন ও ক্রিপ্টো প্রকল্প থেকে আয় করেছিলো সেখানেও বড় পতন এসেছে। ইথার মুদ্রার মূল্য ৪৫% কমে গেছে, যা তার আয়কৃত সম্পদ আরো কমাতে পারে।
বিশ্লেষকরা বলছে, ট্রাম্পের ব্যবসার সবচেয়ে বড় হুমকি এখন সরাসরি শুল্ক নয়, বরং তার সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাওয়া। শুল্ক যুদ্ধ যত বাড়বে, ট্রাম্পের সম্পদের পতনও তত বেশি হতে পারে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।