‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদী সেই দুই কর্মীকে বরখাস্ত
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৮ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে বিক্ষোভ করে দুই কর্মী-ইবতিহাল আবুসাদ ও বানিয়া আগারওয়াল। এই অভিযোগে তাদেরকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।
গত ৪ মার্চ ওয়াশিংটনে মাইক্রোসফটের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্য চলাকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মাইক্রোসফটের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের অস্ত্র উন্নত করতে এবং সাধারণ মানুষকে মারতে এআই সরবরাহ করা হচ্ছে। এ সময় তিনি মঞ্চে ফিলিস্তিনের প্রতীক কিফায়া ছুড়ে মারেন এবং চিৎকার করে গণহত্যা বন্ধের দাবি জানান।
অনুষ্ঠানের অন্য অংশে বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলা যখন মঞ্চে ছিলেন, তখন বানিয়া আগারওয়াল নামে আরেক কর্মী তাদের ‘ভ-’ বলে ধিক্কার জানান এবং পরে চাকরি ছেড়ে দেন।
ঘটনার পর মাইক্রোসফট বাকস্বাধীনতার প্রতি তাদের বিশ্বাসের কথা জানায়। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এপিকে নিশ্চিত করেছে, প্রতিবাদী দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরের শুরুতে এপির এক অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা ও লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে এআই প্রযুক্তি সরবরাহ করেছে মাইক্রোসফট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)