নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলের সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমের তিন বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ-, অর্থদ- অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন জ্ঞাত-আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এ রায় দেন।
আসামিদের জ্ঞাত আয়বর্হিভূত ১ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আড়ালে থেকে এখন সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন তিনি। তবে কাঙ্খিত ক্রেতা খুঁজে পাচ্ছেন না তিনি। আর যেসব সম্পত্তি বিক্রি করেছেন, তার অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর গুলশান ক্লাবের ঠিক উল্টো পাশে অনেকটা ফাঁকা পড়ে আছে বড় একটি প্লট। গুলশান-২-এর মতো অভিজাত এলাকায় এক বিঘার ফাঁকা প্লট আর নেই। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর দাম অন্তত ২০০ কোটি টাকা। মূল্যবান এ সম বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ছবি তুলতে বাধা দেয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের একটি নাশকতা মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই মামলায় আসামিরা হাজিরা দিতে এসেছিলেন। শুনানি চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এসময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে। আইনজীবীদের বিশেষ করে নারী আইনজীবীদের যে অবকাঠামোগত অসুবিধা রয়েছে তা অচিরেই দূর করা হবে বলে জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
এদিন, হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারক। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের হালকা প্রকৌশল খাতে আমদানি পর্যায়ে ট্যারিফ ভ্যালু শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন। অন্যদিকে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য করপোরেট করহার ১২ শতাংশ অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি স্থানীয়ভাবে রিসাইকেল ফাইবার (পুনর্ব্যবহারযোগ্য সুতা) উৎপাদনে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি চেয়েছে সংগঠনটি। বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়ে সরকারের করণীয় নিয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ সেক্রেটারিয়েটার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্র্বতী সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে এই তথ্য তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা।
বাংলাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়ে সরকারের করণীয় নিয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ সেক্রেটারিয়েটার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্র্বতী সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে এই তথ্য তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা।
বাংলাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিকদলগুলোর সংলাপ শেষ হওয়ার পরই স্পষ্ট হবে অন্তর্র্বতী সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে।
গত মঙ্গলবার (১৫ই এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিকদলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন বিশদ সংলাপ করছে। এই সংলাপ শেষ হলে রাজনৈতিকদলগুলো একটা ঐকমত্যে পৌঁছাবে, তখন স্পষ্ট হবে কতটা সংস্কার আমরা করব এবং কতটা সংস্কার পরবর্তী সরকার করবে।’
প্রেস সচিব ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের বিষয়ে উপদেষ্টারা যে যা-ই বলুন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, দপ্তর, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আওতায় জরুরি কাজ সম্পাদনে সাময়িকভাবে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া যাবে। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ১৮-৫৮ এর মধ্যে তারা দৈনিক ভিত্তিতে নিয়োগের সুযোগ পাবেন।
জরুরি কাজ সম্পাদনে সাময়িকভাবে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগের লক্ষ্যে ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে। অর্থ সচিব এতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন। এর মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার এবং বাদ পড়া ভোটার পুনরায় নিবন্ধিত হয়েছে ৪৩ লাখেরও বেশি। সব মিলিয়ে মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে।’ চূড়ান্ত ভোটার তালিকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কোনো কর্মকর্তা সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একই সঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নেও।
গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষর করা এ-সংক্রান্ত পরিপত্র জারি হয়। মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি এ বিষয়টি প্রকাশিত হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকা বাকি অংশ পড়ুন...












