কর্মকর্তাদের সরকারিভাবে বিদেশ ভ্রমণে স্বামী বা স্ত্রীর সঙ্গী হতে মানা
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সরকারি কোনো কর্মকর্তা সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একই সঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নেও।
গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষর করা এ-সংক্রান্ত পরিপত্র জারি হয়। মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি এ বিষয়টি প্রকাশিত হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না।
এতে আরও বলা হয়, সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী/ স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না।
এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা পরিপত্রের অনুকরণে নির্দেশিত বিষয়গুলো অনুসরণের জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)