জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আগামী জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন। এর মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার এবং বাদ পড়া ভোটার পুনরায় নিবন্ধিত হয়েছে ৪৩ লাখেরও বেশি। সব মিলিয়ে মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে।’ চূড়ান্ত ভোটার তালিকা জুনের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন উদ্যোগের অংশ হিসেবে তিনি বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব তরুণের বয়স ১৮ বছরে পৌঁছাবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন। তবে এ জন্য বিদ্যমান আইনের কিছু সংশোধন প্রয়োজন হবে, যা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পদক্ষেপ এই প্রথম নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, বিভিন্ন জেলায় সফর করে দেখেছি পরিস্থিতি আগের তুলনায় উন্নত। আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষভাবে কাজ করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)