আল ইহসান ডেস্ক:
হাইফার ১টি গুরুত্বপূর্ণ টার্গেটে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক চালিয়েছে ইয়েমেন আনসারআল্লাহ মিসাইল ফোর্স। এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে থামাতে ব্যর্থ হয় ও এটি টার্গেটে আঘাত হানে। এছাড়া ইয়াফা এরিয়ায় ১টি গুরুত্বপূর্ণ টার্গেটে ১টি ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালানো হয়।
ইসরাইলী প্যারামেডিকরা পালানোর জন্য ছুটে যাওয়ার সময় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দিচ্ছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করা শিক্ষক-কর্মকর্তাদের কাছ থেকে কর্তৃপক্ষ নির্ধারিত হারে বাড়িভাড়া না কাটায় দুই অর্থবছরে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২৬ কোটি টাকার বেশি। এই ১০ টিসহ ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষায় ১৮৭টি অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মে মোট আর্থিক ক্ষতি ১ হাজার ৪১৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৭০১ টাকা।
বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অধীন শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এই অনিয়ম ও আর্থিক ক্ষতির চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে ওই টাকা আদায়ের পাশাপা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জন্মহার বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিয়ে করলে বা সন্তান হলেই ডলার বা অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা পেতে পারে দেশটির নাগরিকরা।
মার্কিন সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে।
একটি প্রস্তাব হল আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ফুলব্রাইট স্কলারশিপ’ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে, এমন ব্যক্তিদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে বাচ্চা জন্ম দেও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
‘ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন’ সেøাগান লিখে পোস্টার লাগানোর অভিযোগে ভারতের উত্তর প্রদেশে সাতজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ- তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে গত সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেফতারের ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির বলেছে, পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক ছিল। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসলামিক দাফন আইনে স্বাক্ষর করেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ। এর মাধ্যমে ইসলামী রীতি অনুযায়ী মৃত্যু সনদ ছাড়াই সে দেশের মুসলমানদের দাফন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার ডট নেটে বলা হয়েছে, আইনটিতে গত ১১ এপ্রিল স্বাক্ষর করে প্রেসিডেন্ট, যা গত সোমবার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন এই আইনের আওতায় মৃত্যু সনদ ছাড়াই মুসলিম সম্প্রদায়ের মৃতদেহ দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছে।
তবে আইন অনুযায়ী দাফনকৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ১৪ দিনের মধ্যে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্যের ব্যাপক অভাব দেখা দেওয়ায় কিছু হতাশ পরিবার শক্তির উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছে। খোসা ছাড়ানোর পর গোশত কেটে, সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে এগুলো রান্না করে খাওয়া হচ্ছে।
আশ্রয় শিবিরে কাঠের আগুনে একটি পাত্রে লাল গোশতের টুকরোগুলোর দিকে নজর রাখতে রাখতে মাজিদা কানান বলছিলেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, আর এখন আমরা তাদের বলেছি এটি বাছুরের মতোই সুস্বাদু!
খাবারের বিকল্পের অভাবে তৃতীয়বারের মতো ৬১ বছর বয়সী কানান তার পরিবারের জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পূর্ব জেরুজালেমে দখলদার ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ‘হামলা’ চালিয়েছে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে গত মঙ্গলবার (২২ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা দলে দলে এসে ফিলিস্তিনিদের ‘উত্তেজিত’ করার জন্য ঘটনাস্থলে ঘুরে বেড়িয়েছে।
ওয়াফা বলছে, গোটা পুরাতন শহরজুড়ে ব্যাপকভাবে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। আল-আকসার দিকে যাওয়া প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্ববাজারে গত তিন বছরের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বানিজ্য যুদ্ধ ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে এ দরপতন ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসি জানিয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে গত মঙ্গলবার ডলার সূচক ছিল ৯৮ দশমিক ৪। ২০২২ সালের পর এটি ডলারের সর্বনিম্ন সূচক।
বাজারে অস্থিরতার কারণে ডলারের দাম অনেক সময় বেড়ে যায়। কারণ অন্যান্য মুদ্রার দর স্থিতিশীল না থাকায় ডলারে বিনিয়োগকে নিরাপদ মনে করা হয়। তবে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ট্রাম্প ঘোষিত শুল্কের স বাকি অংশ পড়ুন...












