আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা!
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
অধিকৃত পূর্ব জেরুজালেমে দখলদার ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ‘হামলা’ চালিয়েছে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে গত মঙ্গলবার (২২ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা দলে দলে এসে ফিলিস্তিনিদের ‘উত্তেজিত’ করার জন্য ঘটনাস্থলে ঘুরে বেড়িয়েছে।
ওয়াফা বলছে, গোটা পুরাতন শহরজুড়ে ব্যাপকভাবে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। আল-আকসার দিকে যাওয়া প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা’র কাছে ওই এলাকাটিকে এখন ‘সামরিক ব্যারাকের’ মতো বলে বর্ণনা করেছেন।
আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের চেষ্টার ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দখলদার ইসরায়েলি পুলিশ।
এদিকে, চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রামাণ্যচিত্র।
প্রতিবেদন মতে, কট্টরপন্থি বসতি স্থাপনকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের এআই-নির্ভর প্রামাণ্যচিত্রটি প্রকাশ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)