মঙ্গলগ্রহের যে নতুন তথ্য দিলো নাসা
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
বিজ্ঞানীরা জানায়, কিউরিয়াস রোভারটি সিডেরাইট নামে একটি খনিজ আবিষ্কার করেছে। এটি বিশ্লেষণ করেই মঙ্গলের অতীত পরিস্থিতি নিয়ে ধারণা পেয়েছে বিজ্ঞানীরা। তারা বলছে, আগে মঙ্গলে পানি ছিলো, ফলে প্রাণের অস্তিত্ব থাকারও সম্ভাবনা রয়েছে।
২০১২ সালে মঙ্গলে অবতরণ করে কিউরিওসিটি রোভার। এরপর থেকেই নতুন নতুন তথ্য পাঠাতে থাকে যানটি। ২০২২ ও ২০২৩ সালে তিনটি স্থানে খনন করে এবং খনিজ আবিষ্কার করে।
সাধারণত এটি তখনই তৈরি হয়, যখন পানি ও কার্বন ডাই অক্সাইড যুক্ত এক ঘন ও উষ্ণ পরিবেশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খনিজ তৈরি হয়। পৃথিবীতে এই ধরনের খনিজ গঠিত হয় কোটি কোটি বছর ধরে, স্যাঁতসেঁতে ও কার্বন ডাই অক্সাইডে সমৃদ্ধ পরিবেশে। এটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছে, শত শত বছর আগে মঙ্গলগ্রহের আবহাওয়া জীবন ধারণের উপযোগী ছিলো। পানিও ছিলো, ফলে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আরও বেড়ে গেলো।
এই আবিষ্কার ইঙ্গিত দেয়, কোটি কোটি বছর আগে মঙ্গলে এক সময় ছিলো ঘন কার্বন ডাই অক্সাইডে পূর্ণ বায়ুম-ল, যার ফলে গ্রিনহাউস ইফেক্টের মাধ্যমে পানিবায়ু ছিলো উষ্ণ এবং মঙ্গলের পৃষ্ঠে তরল পানির হ্রদ, নদী এমনকি সমুদ্রও থাকতে পারে। গেল ক্রেটারের যে পাথরগুলোয় এই খনিজ পাওয়া গেছে, সেগুলো মনে করা হয় প্রায় ৩৫০ কোটি বছর পুরনো, যখন এই অঞ্চলে একটি বিশাল হ্রদ ছিলো।
গবেষণার প্রধান, ইউনিভার্সিটি অফ ক্যালগারির জিওকেমিস্ট বলেছে, মঙ্গলের বায়ুম-ল যখন ধীরে ধীরে পাতলা হয়ে যায় ও কার্বন ডাই অক্সাইড কমে যায়, তখন সেই গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় পাথরের সঙ্গে মিশে কার্বনেট খনিজে পরিণত হয়ে পাথরের ভেতরে আবদ্ধ হয়ে যায়। এই কারণে আজ মঙ্গলে বায়ুম-ল পাতলা, কিন্তু ভূগর্ভে সেই কার্বনের প্রমাণ পাওয়া যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












