ইসলামিক দাফন আইনে স্বাক্ষর করেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইসলামিক দাফন আইনে স্বাক্ষর করেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ। এর মাধ্যমে ইসলামী রীতি অনুযায়ী মৃত্যু সনদ ছাড়াই সে দেশের মুসলমানদের দাফন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার ডট নেটে বলা হয়েছে, আইনটিতে গত ১১ এপ্রিল স্বাক্ষর করে প্রেসিডেন্ট, যা গত সোমবার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন এই আইনের আওতায় মৃত্যু সনদ ছাড়াই মুসলিম সম্প্রদায়ের মৃতদেহ দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছে।
তবে আইন অনুযায়ী দাফনকৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ১৪ দিনের মধ্যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে মৃত্যুর খবর পৌঁছাতে হবে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা মৃত্যুর কারণ যাচাই করবে এবং মৃত্যু সনদ জারি করবে।
দ্রুত দাফনের উদ্দেশ্য হলো, মুসলিম মৃত ব্যক্তিকে হাসপাতাল, মেডিকেল ক্লিনিক, মর্গ, কারাগার অথবা অন্য যেকোনও স্থান থেকে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। এক্ষেত্রে কেউ মৃতদেহ ছাড়তে অস্বীকৃতি জানালে তাকে জরিমানা গুনতে হবে।
আইনে বলা হয়েছে, জানাযার ফি পরিশোধ না করা বা অন্য কোনও কারণে মুসলিম ব্যক্তির মৃতদেহ ছাড়তে অস্বীকৃতি জানালে এক থেকে ছয় মাস পর্যন্ত জেল হবে অথবা অভিযুক্তকে ৫০ হাজার থেকে ১ লাখ ফিলিপাইনি পেসো জরিমানা করা হবে। কোনো ক্ষেত্রে উভয় দ-েই দ-িত হতে পারে অভিযুক্ত ব্যক্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)