খাবারের খোঁজে দিশেহারা গাজাবাসী, খাচ্ছে পশুর খাবার, ঘাস ও কচ্ছপের গোশত
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্যের ব্যাপক অভাব দেখা দেওয়ায় কিছু হতাশ পরিবার শক্তির উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছে। খোসা ছাড়ানোর পর গোশত কেটে, সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে এগুলো রান্না করে খাওয়া হচ্ছে।
আশ্রয় শিবিরে কাঠের আগুনে একটি পাত্রে লাল গোশতের টুকরোগুলোর দিকে নজর রাখতে রাখতে মাজিদা কানান বলছিলেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, আর এখন আমরা তাদের বলেছি এটি বাছুরের মতোই সুস্বাদু!
খাবারের বিকল্পের অভাবে তৃতীয়বারের মতো ৬১ বছর বয়সী কানান তার পরিবারের জন্য কচ্ছপ রান্না করেন। তার পরিবার বাস্তুচ্যুত হয়ে এখন দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে একটি তাঁবুতে বাস করে।
স্থানীয় জেলে আবদেল হালিম কানান বলেন, আমরা কখনই কচ্ছপ খাওয়ার আশা করিনি। যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন খাদ্যের ঘাটতি ছিল। খাবার ছিল না। তাই (কচ্ছপের গোশত) প্রোটিনের অন্যান্য উৎসের বিকল্প। কোনো হালাল প্রাণীর গোশত, মুরগি বা সবজিও আর নেই।
মূলত: সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে একটি বিপন্ন প্রজাতি হিসাবে সুরক্ষিত। কিন্তু এটি এখন গাজায় খাবারের জন্য ব্যবহার করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হানান বলখি এর আগে বলেছিলো, কিছু গাজাবাসী ক্ষুধায় এতটাই মরিয়া হয়ে উঠেছে, তারা পশুর খাবার, ঘাস এবং নর্দমার পানি পর্যন্ত খাচ্ছে।
হামাসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নেতৃবৃন্দ বারবার অভিযোগ করেছে, দখলদার ইসরায়েল সাহায্য সরবরাহ বন্ধ করে গাজাবাসীদের বিরুদ্ধে ‘অনাহারকে অস্ত্র হিসেবে’ ব্যবহার করছে।
গত ১৮ মাসের ভয়াবহ যুদ্ধ এবং ২ মার্চ থেকে গাজায় সহায়তার ওপর ইসরায়েলি অবরোধের পর জাতিসংঘ সতর্ক করেছে, ফিলিস্তিনি ভূখ-টির ২.৪ মিলিয়ন বাসিন্দা ভয়াবহ মানবিক পরিস্থিতির শিকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












