অন্যান্য দিনের মতোই ভারতের বোম্বের এক সকাল। এক হিন্দু নাপিত তার দোকানের ঝাঁপ খুলে চুল কাটার জিনিসপত্র ঠিকঠাক করছে। এর মধ্যেই দোকানে এসে হাজির হলো এলাকার এক মুসলিম যুবক। পরিচিত সেই মুসলিম যুবকের সাথে হিন্দু নাপিতটি খুব খোশগল্প ও হাসিঠাট্টা করতে লাগলো।
মুসলিম যুবকটি চেয়ারে বসলো, হিন্দু নাপিতটি যুবকটির গালে সাবান মাখিয়ে ক্ষুর হাতে প্রস্তুত হলো। এর মধ্যেই বাইরে শোনা গেল চিৎকার ও হট্টগোল। দোকান থেকে তারা দু’জন দেখতে পেল, বাইরে মুসলমানদের টুপি পরা কয়েকজন যুবক (আসলে টিভি অভিনেতা) একজনকে পেটাচ্ছে। তা দেখে হিন্দু নাপিতটির চেহা বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّــاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا.
অর্থ: “(হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, সৃষ্টি মুবারক করেছি শাহিদ তথা সাক্ষ্যদাতা, উপস্থিত, হাযির-নাযির হিসেবে, সুসংবাদদানকারী এবং সতর্ককারীরূপে। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ফাতহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮)
আলোচ্য সম্মানিত আয়াত শরীফ উনার মধ্যে উল্লেখিত شَاهِدٌ (শাহিদ) শব্দ মুবারক উনার অর্থ মুবারকই হচ্ছেন ‘হাযির-নাযির’। সুবহানাল্লাহ! নিম্নে বিভিন্ন লুগাত বা অভিধান থেকে বর্ণনা তুলে ধরা হলো-
১. আল কাওছার প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) কারণে আবাসন খাতে স্থবিরতা দেখা দিয়েছে, পাশাপাশি লিংকেজ ইন্ডাস্ট্রিতে (সংযোগ শিল্প) নেতিবাচক প্রভাব পড়ছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের চাপে ২০০৮ সালের ‘ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা’ ও ‘মাস্টারপ্ল্যান ২০১০’ বাতিল করে বর্তমান ত্রুটিপূর্ণ ড্যাপ চালু করা হয়েছে, যা ভবন নির্মাণে ব্যাপক বৈষম্য সৃষ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র ৩.৩ শতাংশে, যা পূর্বের ৪ শতাংশ পূর্বাভাস থেকেও কম বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধের ফলে অর্থনৈতিক কর্মকা- মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম তিন প্রান্তিকে বেসরকারি ও সরকারি বিনিয়োগে প্রবল ধস দেখা গেছে, যার প্রভাব পুরো অর্থবছরে পড়বে।
বিশ্বব্যাংকের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে দেশের অর্থনীতির জন্য সহায়ক দাম পুনর্র্নিধারণের দাবি জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতা ও শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য। গ্যাসের দাম বাড়ায় শিল্প ও ব্যবসাবাণিজ্যের মারাত্মক ক্ষতি হবে।
গত ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১১টি ব্যবসায়িক সংগঠনের নেতা ও দুটি শিল্পগোষ্ঠীর মালিক। এ ছাড়া ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কথা শুনে অথবা একটি উচ্চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ২ সিটি করপোরেশনকে একত্রিতকরণসহ স্থানীয় সরকার কাঠামো এবং নির্বাচন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। গত রোববার প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
তারা সমগ্র ঢাকা মহানগর এলাকার জন্য একক ঢাকা সিটি করপোরেশন করার পরামর্শ দিয়েছে। কাজের পরিধি, কাঠামো ও নির্বাচনের ধরনের বড় রকমের পরিবর্তন করতে বলেছে কমিশন।
এ ক্ষেত্রে বর্তমানে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যে ২০টি অঞ্চল আছে, সেগুলোর প্রতিটিকে ওই এলাকার ওয়ার্ডগুলো নিয়ে একটি কর বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর মাছুদের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে ইতোমধ্যে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল পর্যন্ত তারা একে একে অসুস্থ হয়ে পড়েন।
গত সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে তারা এ অনশনে বসেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেন ছাত্রীরা। এ সময় ছাত্র হলের বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের তালা ভাঙতে সহায়তা করেন।
অপরদিকে কুয়েটের চলমান আন্দোলনের বিষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। তাদের নামে ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন চাঞ্চল্যকর অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে ৭০ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই ৭০ জনের কর শনাক্তকরণ নম্বরসহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম রয়েছে। তবে চিঠিতে তাদের পদ বা বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।
দুদকের উপপরিচালক ও অনুসন্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনা ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলা হতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তানির সংবাদমাধ্যম আরওয়াই নিউজ। এই এলাকায় এক হামলায় কমপক্ষে ২৬ জন মারা পড়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে আরওয়াই নিউজ।
এতে বলা হয়েছে, বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলা হতে পারে। অতীতেও মোদি সরকার এমন হামলা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলা প্রায়ই দেশটির অভ্যন্তরীণ ব্যর্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি খাতের শতাধিক প্রকল্পে ১৭ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর অধিকাংশই জীবাশ্ম জ্বালানিভিত্তিক বলে দাবি করেছে এনজিও ফোরাম অন এডিবি।
রাজধানীর বাংলামোটরে আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি খাতে এডিবির বিনিয়োগ ঝুঁকি উন্মোচন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। এডিবির ৫৮তম বার্ষিক সাধারণ সভার আগে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এনজিও ফোরাম ও কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।
এ সময় বক্তারা বাংলাদেশের জ্বালানি খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় এই ঋণচুক্তি সই হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব শহরিয়ার কাদের সিদ্দিকী এবং ওএফআইডি-এর প্রেসিডেন্ট আব্দুল হামিদ আল খালিফা সই করেন।
ইআরডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন তাদের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। গত সোমবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টে দেওয়া বিবৃতিতে সে বলেছে, নেতানিয়াহু তাকে বরখাস্ত করার চেষ্টা করেছে, কারণ সে তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ আদেশ মানতে রাজি হয়নি।
রোনেন দাবি করেছে, আদালত ওই বরখাস্তের আদেশ আপাতত স্থগিত করেছে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে ইসরাইলীরা। তাদের অভিযোগ, নেতানি বাকি অংশ পড়ুন...












