গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে চিঠি ব্যবসায়ীদের -উৎপাদনে ধস, বড় ক্ষতি ব্যবসায়
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে দেশের অর্থনীতির জন্য সহায়ক দাম পুনর্র্নিধারণের দাবি জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতা ও শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য। গ্যাসের দাম বাড়ায় শিল্প ও ব্যবসাবাণিজ্যের মারাত্মক ক্ষতি হবে।
গত ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১১টি ব্যবসায়িক সংগঠনের নেতা ও দুটি শিল্পগোষ্ঠীর মালিক। এ ছাড়া ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কথা শুনে অথবা একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন ইমপ্যাক্ট যাচাই করার অনুরোধ করেছেন তারা।
চিঠিতে তারা বলেছেন, গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি কার্যকর হলে দেশের শিল্প খাতে তথা অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এ পরিস্থিতিতে দেশের শিল্পমালিকরা শিল্প সম্প্রসারণে সাহসী হবেন না; বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন না। দেশের শিল্পক্ষেত্রে কর্মসংস্থান কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।
চিঠিতে ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতের নানা অনিয়মের কারণে সৃষ্ট দায় মেটানোর জন্য বিগত সরকার ২০২৩ সালের জানুয়ারি মাসে কোনো পক্ষের সঙ্গে আলোচনা না করে প্রতি ইউনিট গ্যাসের দাম এক লাফে ১২ টাকা থেকে ৩০ টাকা নির্ধারণ করে। এটি দেশের উৎপাদন শিল্পের জন্য মারাত্মক আঘাত ছিল। অন্যদিকে বাড়তি দাম দিয়েও শিল্পকারখানায় গ্যাসের চাপ ঠিকভাবে পায়নি। এতে স্বাভাবিক উৎপাদনের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম উৎপাদন করতে বাধ্য হয়েছে।
প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর শিল্পকারখানা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই পরিস্থিতি মোটামুটি কাটিয়ে ওঠার মাঝেই পুনরায় গ্যাসের মূল্যবৃদ্ধির গুঞ্জন ওঠে। তখন ব্যবসায়ী সংগঠনের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিপক্ষে জোরালো ও তথ্যভিত্তিক বক্তব্য দেন। তারা প্রতি ইউনিট গ্যাসের দাম ২৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণের দাবি জানান।
ব্যবসায়ীরা আরও বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পপ্রতিষ্ঠান টিকে থাকা, কর্মসংস্থান ঠিক রাখার বিষয় বিবেচনা না নিয়ে শুধু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১৩ এপ্রিল গ্যাসের মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে যা একেবারেই অযৌক্তিক ও বর্তমান প্রেক্ষাপটে অন্যায্য। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে আপনি (প্রধান উপদেষ্টা) নিশ্চিত না হওয়া পর্যন্ত বিইআরসির গ্যাসের মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তি স্থগিত করে মূল্যহার পুনর্র্নিধারণের নির্দেশনা দেবেন, এটি সব ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আপনার নিকট প্রত্যাশা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র, রাজারবাগ শরীফ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট আলোচনার জন্য আহ্বানপত্র প্রদান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাংক আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিস্তির টাকা দিতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চায় নতুন জোট, আছে দুই এমপি’র প্রতিষ্ঠান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশ-ইন চেষ্টার পর বাতি নিভিয়ে ২১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












