সে যে লিডার না, নয় মাসে সেটা প্রমাণ হয়ে গেছে -মাসুদ কামাল
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনটা করেছে দেশের জনগণ। সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল, সে যদি বলে সব আমার, আমি। তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু আসলে যে সে লিডার নয়, এ নয় মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুভড।
মাসুদ কামাল বলেন, আন্দোলনটা করেছে দেশের জনগণ। এখন ফ্ল্যাগধারী কে ছিল ওই সময়? সে ক্রেডিটটা নিয়ে নিছে যে আমি সেই লোক। অতএব আমি নিয়োগ করব। সে একজনকে নিয়োগ করছে যে তুমি চিফ এডভাইজার।
তিনি আরও বলেন, সে নিয়োগকর্তা হয়ে গেছে এবং এই নিয়োগকর্তা যখন হয়ে গেছে তখন সে পুরো দেশের নিয়োগকর্তা হয়ে গেছে এখন। এরে নিয়োগ করে, তারে নামায়, তারে ফালায়, এটা করে। এটা করতে যেয়ে কি হইছে, এটা করতে সারাদেশে তাদের এখন ইমেজ সংকট শুরু হয়ে গেছে। এটাই রিয়েলিটি।
তিনি বলেন, এর মধ্যে কি হইছে, নানা জায়গায় সমন্বয়ক, সমন্বয়ক। এখন দেখেন, অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম?
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।