সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, বললো ভারত
আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি। গত জুমুয়াবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয় ভারতের মন্ত্রী পাতিল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলো।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভরতীয় সংবাদমাধ্যম।
এক পোস্টে পতিল লেখে, বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়া হবে।
যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পিাতিল।
এদিকে পাকিস্তান হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকা- হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।