পরীক্ষায় না দেখানোয় মাথার খুলি ভাঙল সহপাঠীরা, ৮ দিন পর মৃত্যু
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে এসএসসি পরীক্ষা চলাকালে খাতা দেখতে না দেওয়ায় সহপাঠীদের মারধরে আহত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আট দিন চিকিৎসাধীন থাকার পর গত জুমুয়াবার (২৫ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১৮ এপ্রিল তাকে মারধর করে তারই সহপাঠীরা।
নিহত ইমন হোসেন (১৬) শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে।
খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি। এদিকে ঘটনার আট দিন পার হলেও দুই থানার ঠেলাঠেলিতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পর্যন্ত মামলা করতে পারেননি নিহতের পরিবার। এতে চরম ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা।
নিহত ইমনের বাবা ইমদাদুল মোল্লা বলেন, গত ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কয়েকজন সহপাঠী ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চাইলে ইমন তাতে রাজি হয়নি।
এর জেরে পরদিন জুমুয়াবার বিকেলে ইমনকে বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়ায় ডেকে নিয়ে মারধর করে তারা। এতে ইমনের বাঁ পাশের মাথার খুলি ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত বুধবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
জুমুয়াবার ভোরে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)