রাঙামাটিতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, নিহত ৫
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙামাটিগামী সিএনজি ও রাঙামাটি হতে চট্টগ্রামগামী মাহেন্দ্র পিকআপ-এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও রাউজান হাসপাতালে নেয়ার সময় আরো দু’জনের মৃত্যু হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।