নিজস্ব প্রতিবেদক:
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ-দুর্নীতির অভিযোগে দেশের ৩৬টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে রাজধানীসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের এলজিইডি কার্যালয়গুলোতে এ অভিযান শুরু করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়গুলো। অভিযানে অংশ নিয়েছে দুদকের ৩৬টি এনফোর্সমেন্ট টিম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এলজিইডি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত জসীম উদ্দিন। আর আজারবাইজানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ।
বৈঠক দুদেশের মধ্যে বাণিজ্য, কানেক্টিভিটি, জনশক্তি রপ্তানি, ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাস্তবায়নাধীন মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ নির্ধারণ করা হচ্ছে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৮.৪৪৭৫ টাকা। এই বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয়ে মোট ব্যয় হবে ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা।
এ সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সরবরাহ বাবদ বিপুল পরিমাণ বিল বকেয়া-সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডে (ডিইপিজেড) গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিতরণ কোম্পানি তিতাসের কাছ থেকে গ্যাস নিয়ে সেখানকার কারখানাগুলোয় বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র।
গত সোমবার দুপুরের পর ঢাকা ইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সেখানকার রফতানিমুখী বেশির াগ শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সেখানে বেশির ভাগ কারখানাই ঠিকমতো উৎপাদনে যেতে পারেনি। ঢাকা ইপিজেড-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঢ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মোংলা বন্দরের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হলেও এখনও বন্দর থেকে শুরু হয়নি পণ্য পরিবহন। চার হাজার ২৬১ কোটি টাকায় নির্মিত খুলনা-মোংলা এই রেলপথে এখন চলে মাত্র একটি কমিউটার ট্রেন। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত এবং মোংলা বন্দর ব্যবহার করে কম খরচে পণ্য আমদানি-রফতানির উদ্দেশ্যে রেলপথটি করা হলেও দেড় বছরেও পণ্যবাহী ট্রেন চালু করা যায়নি।
এর মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রেল সংযোগ সংক্রান্ত প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ফ্রিজ ও এসি প্রস্তুতকারকদের ওপর কর্পোরেট ট্যাক্স দ্বিগুণ করার ছয় মাস পর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা করছে। এই পদক্ষেপের ফলে গ্রীষ্মের তীব্রতা বাড়ার সাথে সাথে ভোক্তাদের উপর চাপ আরও বৃদ্ধি পাবে।
বর্তমানে, ফ্রিজ ও এসি উৎপাদনের পর্যায়ে ৭.৫% হারে ভ্যাট আরোপিত হয়, যা আগামী জুনে শেষ হতে পারে। এনবিআর এই ভ্যাট হার ১৫% করার পরিকল্পনা করছে। এছাড়া, মোবাইল ফোন উৎপাদনের ওপর ভ্যাট ৫% থেকে ৭.৫% এবং ৭.৫% থেকে ১০% করার প্রস্তাব রয়েছে। বেটারি উৎপাদনের ওপর ভ্যাটও ৭.৫% বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঘটনার আট মাস পর মামলা। আসামি ৪০৮ জন। তালিকায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ব্যবসায়ী-শিল্পপতি, সাংবাদিক, অভিনেতা, পুলিশ ও নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় এই মামলাটি করা হয়।
আন্দোলনের সামনে থেকে অংশ নেওয়া ইরেশ যাকেরও আছেন মামলার ১৫৭ নম্বর তালিকায়। আসামি হিসেবে তার নাম আসার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা, ক্ষোভ।
গত বছর গণ-অভ্যুত্থানের পর দেড় সহগ্রাধিক মামলার মধ্যে সবচেয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সারা ভারতজুড়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে অপমান ও হামলার অভিযোগ বেড়েই চলেছে। এই বিষয়ে ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ নামক সংগঠন জানিয়েছে, তারা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১০০টি অভিযোগ পেয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের সন্দেহজনকভাবে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা, নিগ্রহ, এমনকি মারধর করা হয়েছে।
সংগঠনটি জানায়, ১৮ এপ্রিল মালদা জেলার ২৩ জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশিনগরে স্থানীয় লোকজন বাংলাদেশি দাবি করে মারধর করে। মূলত বাংলাভাষায় কথা বলায় তাদের সন্দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র কুরবানীর ঈদ উপলক্ষ্যে কোটি কোটি জনসংখ্যার শহর রাজধানী ঢাকাতে থাকার কথা ছিলো শতাধিক কুরবানীর পশুর হাট। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীতে হাতে গোণা যে কয়েকটি কুরবানীর হাট বসে সেগুলি বন্ধ করতে উঠেপড়ে লেগেছে একটি গোষ্ঠী।
আফতাবনগরের কুরবানীর পশুরু হাট বন্ধের নির্দেশনার পর এবার রাজধানীর অন্যতম বড় একটি পশুর হাট বনশ্রীর মেরাদিয়ায়ও এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারক কাজী জিনাত হক ও বিচারক আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ গত সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছে।
গতকাল বাকি অংশ পড়ুন...












