৮ মাস পর ৪০৮ জনের নামে মামলা
-নানা সমালোচনা, প্রশ্নের মুখে উপদেষ্টারাও
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ঘটনার আট মাস পর মামলা। আসামি ৪০৮ জন। তালিকায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ব্যবসায়ী-শিল্পপতি, সাংবাদিক, অভিনেতা, পুলিশ ও নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় এই মামলাটি করা হয়।
আন্দোলনের সামনে থেকে অংশ নেওয়া ইরেশ যাকেরও আছেন মামলার ১৫৭ নম্বর তালিকায়। আসামি হিসেবে তার নাম আসার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা, ক্ষোভ।
গত বছর গণ-অভ্যুত্থানের পর দেড় সহগ্রাধিক মামলার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এই মামলাটি। অনেকে প্রশ্ন তুলছেন, ঘটনার আট মাস পর এই মামলা দায়েরের রহস্য কী? এমনকি জুলাই আন্দোলনে অংশ নেওয়া অভিনেতা ইরেশ যাকেরকে মামলার আসামি করা এবং ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আসামি করায় সমালোচনা তুঙ্গে উঠেছে।
গত সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে উদ্বেগ জানিয়ে বিবৃতি পাঠানো হয়েছে গণমাধ্যমে। এই মামলাটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেও পড়ছেন উপদেষ্টারা।
রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে মামলাটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা করতে বাধা নেই। তবে অভিযোগের বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেপ্তার নয়।
ঘটনার আট মাস পর ২৪ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা করায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে অব্যাহতভাবে মামলা দায়ের চলতে থাকলে এ পেশা থেকে কখনোই ভয়ের সংস্কৃতি দূর হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)