নিজস্ব প্রতিবেদক:
প্রায় এক দশক ধরে পিরোজপুর এলজিইডি অফিস পুরোপুরি দখলে ছিল একটি পরিবারের কাছে। ভুয়া প্রকল্প এবং কাজ না করেই দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি। একাধিক তদন্তে বের হয়ে এসেছে এলজিইডির অকল্পনীয় দুর্নীতির তথ্য। সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, দপ্তরের ২২ জন অসাধু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এই দুর্নীতির গডফাদার।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রায় ১৭ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতের আদানি পাওয়ারকে বকেয়া অর্থের উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে পরিশোধ করেছে বাংলাদেশের অন্তর্র্বতী সরকার। তবে এখনো বাংলাদেশের কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাবে কোম্পানিটি। এই বকেয়া অর্থ বাংলাদেশ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেছেন আদানি পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা।
২০১৭ সালে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকার। তবে গত বছরের আগস্টে এক ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়। যার প্রভাব পড়ে আদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঝড় ও ঝড়ো হাওয়া সাধারণত মে মাসে বেশি হয় বাংলাদেশে। এ মাস আবার দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এ মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতাও আছে। দুই বছর ধরে দুটি বড় ঘূর্ণিঝড় হয়েছে মে মাসে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলতি মে মাসেও একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সঙ্গে থাকতে পারে কয়েক দফায় তাপপ্রবাহ। এর মধ্যে দু–একটি তীব্র হওয়ার সম্ভাবনা আছে। আবার ঝড়ও আঘাত হানতে পারে কয়েকবার।
এই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হ বাকি অংশ পড়ুন...
কক্সবাজারে সংবাদদাতা:
টেকনাফ থেকে নারিকেল দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার পর সিমেন্ট-বালু ভর্তি একটি ট্রলারসহ তিন মাঝিমাল্লার খোঁজ মিলছে না। অভিযোগ উঠেছে সরকারি বরাদ্দের এসব মালামাল মিয়ানমারে পাচার করেছে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র।
গত বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টেকনাফ থেকে ছেড়ে যাওয়া ট্রলারটি দ্বীপে পৌঁছেনি। এর আগে বুধবার বিকালে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে টিআর প্রকল্পের আওতায় বরাদ্দের এসব সিমেন্ট, বালু ও টিন ছাড় নেওয়া হয়। ওই দিন বিকালে এগুলো ট্রলারে তুলে নারিকেল দ্বীপে নেওয়ার কথা বললেও বৃহস্পত বাকি অংশ পড়ুন...
খাগড়াছড়ি সংবাদদাতা:
বিনামূল্যের সরকারি ভ্যাকসিন দেয়ার পর খাগড়াছড়ির রামগড়ে অন্তত ২৫টি গরু-ছাগল মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ওই এলাকায় এই বসন্ত রোগের টিকা দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি পরিষদ কার্যালয়ে অসুস্থ পশু নিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
সবশেষ বৃহস্পতিবার (১ মে) দুপুরে চট্টগ্রাম প্রাণিসম্পদ বিভাগের একটি মেডিকেল টিম লামকুপাড়া এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং মৃত পশুর ময়নাতদন্ত ও রোগাক্রান্তগুলোর নমুনা সংগ্রহ করে।
এর আগে গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের অস বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে মাল্টি পয়েন্ট বিডি (নগদ ডিস্ট্রিবিউটর অফিস) প্রতিষ্ঠানে ভল্ট থেকে ৯৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় লুণ্ঠিত নগদ ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধারসহ চার আসামিকে গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
গতকাল জুমুয়াবার গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাল্টি পয়েন্ট বিডি ব্যবসাপ্রতিষ্ঠানটি গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারের ষষ্ঠ তলায় অফিস ভাড়া নিয়ে তাদের ব্যবসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন। গত বুধবার সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এই প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএনের তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদ নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন।
গতকাল জুমুয়াবার এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তিনি লেখেন, যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার পোস্টে লিখেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গতকাল জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে হেফাজতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে এই মিছিল আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেওয়া হেফাজত নেতারা বলেন, প্রস্তাবিত নারী সংস্কার কমিশন ইসলামী শরীয়াহর সম্পূর্ণ পরিপন্থী। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেন।
হেফাজত জানিয়েছে, আজ ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবেও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে।
গত বৃহস্পতিবার (১ মে) রাতে অনলাইনে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অন্তর্র্বতীকালীন সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে। যা শীর্ষস্থানীয় বৈশ্বিক বন্দর পরিচালকদের সঙ্গে অংশীদারিত্ব ছাড়া সম্ভব নয়। এমন অংশীদারিত্ব আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নারী সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবনাকে চরম ধৃষ্টতাপূর্ণ বলে মনে করেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মামুনুল বলেন, নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে, সেটার ব্যাপারে আমাদের অবস্থান তো একেবারেই পরিষ্কার। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা আগাগোড়া পর্যবেক্ষণ করেছি। এটার পুরোটাই আমাদের কাছে প্রত্যাখ্যানযোগ্য মনে হয়েছে। শুধু তাই না, এটা চরম ধৃষ্টতাপূর্ণ একটা প্রস্তাবনা বলে আমরা চিহ্নিত করেছি। সব ইসলামি সংগঠনের পক্ষ থেকে অভিন্ন ভাষায় এটার প্রতিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন আয়োজনের বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচন আয়োজনের বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়ে সংশয় রয়ে গেছে।
অন্তর্র্বতী সরকার রাখাইনে মানবিক করিডোর দেয়ার বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাক বাকি অংশ পড়ুন...












