সরকারি ভ্যাকসিনে ২৫ গরু-ছাগলের মৃত্যু!
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিনামূল্যের সরকারি ভ্যাকসিন দেয়ার পর খাগড়াছড়ির রামগড়ে অন্তত ২৫টি গরু-ছাগল মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে ওই এলাকায় এই বসন্ত রোগের টিকা দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি পরিষদ কার্যালয়ে অসুস্থ পশু নিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
সবশেষ বৃহস্পতিবার (১ মে) দুপুরে চট্টগ্রাম প্রাণিসম্পদ বিভাগের একটি মেডিকেল টিম লামকুপাড়া এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং মৃত পশুর ময়নাতদন্ত ও রোগাক্রান্তগুলোর নমুনা সংগ্রহ করে।
এর আগে গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের অসুস্থ ছাগল-গরু নিয়ে ইউনিয়ন পরিষদ অফিস প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় তারা দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রাণি সম্পদ বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গত ১৫ এপ্রিল উপজেলা প্রাণি সম্পদ দপ্তর হতে রামগড় ইউনিয়নের লামকুপাড়া ও এর আশেপাশের এলাকায় ক্যাম্পিংয়ের মাধ্যমে বিনামূল্যে এক শতাধিক ছাগল ও ২০-২৫টি গরুকে গোট পক্স ভ্যাকসিন বা বসন্ত রোগের ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়ার পর গরু ছাগলগুলোর সমস্ত শরীরে ফোসকা উঠতে শুরু করে। একের পর এক পশু অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ২১টি ছাগল ও ৪টি গরু মারা যায়।
খামারি লুৎফর রহমান বলেন, ভ্যাকসিন দেওয়ার দুই দিন পর আমার তিনটি ছাগল ও দুটি গরু মারা যায়। খামারে আরও অন্তত ১৫টি ছাগলকে ভ্যাকসিন দিয়েছি। ধীরে ধীরে সব ছাগল অসুস্থ হয়ে পড়ছে। তার গ্রামে যারা ভ্যাকসিন দিয়েছে সবার গরু-ছাগলের একই অবস্থা বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)