এই মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, তাপপ্রবাহ ও ঝড় হতে পারে কয়েক দফায়
ঝড় ও ঝড়ো হাওয়া সাধারণত মে মাসে বেশি হয় বাংলাদেশে। এ মাস আবার দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এ মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতাও আছে। দুই বছর ধরে দুটি বড় ঘূর্ণিঝড় হয়েছে মে মাসে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলতি মে মাসেও একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সঙ্গে থাকতে পারে কয়েক দফায় তাপপ্রবাহ। এর মধ্যে দু–একটি তীব্র হওয়ার সম্ভাবনা আছে। আবার ঝড়ও আঘাত হানতে পারে কয়েকবার।
এই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে রূপ নিতে পারে। আবার এই নিম্নচাপ আবার ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে।
কবে হতে পারে সেই ঘূর্ণিঝড়- প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, অন্তত মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে সম্ভাবনা নেই, তা বলা যায়। তবে নিম্নচাপ যে হবে, তা নিশ্চিত। সেটা মাসের শেষের দিকে হতে পারে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, তবে এটি আদৌ হবে কি না, এখনো নিশ্চিত করে বলার সময় আসেনি।
চলতি মাসে দুই থেকে তিনটি মাঝারি থেকে তীব্র ঝড় বয়ে যেতে পারে। আর তিন থেকে পাঁচ দিন হালকা ঝড় হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে হতে পারে।
মে মাস বাংলাদেশের দ্বিতীয় উষ্ণ মাসে। এ মাসে গড় তাপমাত্রা থাকে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ মাসে এক থেকে তিনটি মৃদু তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।