পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ:
আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতের আদানি পাওয়ারকে বকেয়া অর্থের উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে পরিশোধ করেছে বাংলাদেশের অন্তর্র্বতী সরকার। তবে এখনো বাংলাদেশের কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাবে কোম্পানিটি। এই বকেয়া অর্থ বাংলাদেশ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেছেন আদানি পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা।
২০১৭ সালে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকার। তবে গত বছরের আগস্টে এক ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়। যার প্রভাব পড়ে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতেও।
এরপর এক পর্যায়ে আদানি গত বছর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। কোম্পানিটির সিএফও দিলীপ ঝা বলেছেন, বকেয়াসহ মাসিক পরিশোধ শুরু করার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
ঝা বলেন, আমরা বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। তাছাড়া আমরা এখন যে অর্থ পাচ্ছি তা মাসিক বিলিংয়ের চেয়েও বেশি।
তিনি বলেন, আমরা আশাবাদী যে বাংলাদেশ শুধু বর্তমান বিলই পরিশোধ করবে না। বরং পুরোনা পাওনাও মিটাবে।
কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের সম্পূর্ণ বিলের মধ্যে প্রায় ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)