সাত মাসেও উপকারভোগীর তালিকা সংশোধন হয়নি
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ অনেক পুরোনো। বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, রাজনৈতিক প্রভাবে দরিদ্র মানুষের পরিবর্তে সচ্ছলদের সরকারি ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। দীর্ঘদিনের এ অনিয়ম দূর করতে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেয়। তবে এ কাজ এখনও চিঠি চালাচালির মধ্যেই আটকে আছে। ঘোষণার পর সাত মাসেও এ কাজ শেষ হয়নি।
গত ৬ অক্টোবর সচিবালয়ে এক ব্রিফিংয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ জানিয়েছিলেন, জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সরকারের কাছে একটি জরিপ প্রতিবেদন দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সামাজিক সুরক্ষার উপকারভোগীদের ৪৩ শতাংশই ত্রুটিপূর্ণ। যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, অনেকেই তার যোগ্য নন। সরকার তালিকা পর্যালোচনা করবে।
সর্বশেষ তথ্য হলো, গত জুলাই থেকে মার্চ পর্যন্ত তিন প্রান্তিকে আগের তালিকা অনুযায়ী ভাতা দেওয়া হয়েছে। কাজ শেষ করতে কতদিন লাগবে, তা নিশ্চিত করে বলছে না সমাজসেবা অধিদপ্তর। অর্থনীতিবিদরা বলছেন, তথ্যপ্রযুক্তির যুগে সদিচ্ছা থাকলে তিন মাসেরও কম সময়ের মধ্যে তালিকা যাচাই করা সম্ভব ছিল।
এ বিষয়ে জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় হবে তার একটি গাইডলাইন প্রয়োজন। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এখনও তা চূড়ান্ত হয়নি। তাই এ কাজ পিছিয়ে আছে। এ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কখন চূড়ান্ত হবে, বলা যাচ্ছে না। মন্ত্রণালয় যে নিদের্শনা দেবে, সে অনুযায়ী কাজ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)