হিমাগারে আলু সংরক্ষণে বাড়তি খরচের চাপে কৃষক
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
৫০ কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে ৫৩ শতাংশ পর্যন্ত মুনাফা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও তাদের দাবি, সব ব্যয় মিটিয়ে সরকার নির্ধারিত সংরক্ষণ খরচ ধরলে, প্রতি কেজিতে লোকসান হচ্ছে ৩ থেকে ৪ টাকা। তবে কৃষকরা বলছেন, অতিরিক্ত খরচের চাপে হিমাগারে না রেখে অনেকে জমিতেই আলু সংরক্ষণ করার চেষ্টা করছেন। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।
সাড়ে চার বিঘা জমিতে আলু চাষ করেন মুন্সিগঞ্জ সদরের বাঘেশ্বর গ্রামের জহিরুল হক। উৎপাদন খরচ ৩ লাখ ১৫ হাজার টাকা, পেয়েছেন প্রায় ৫শ মণ আলু। প্রতিমণে খরচ প্রায় ৬৩৬ টাকা। তবে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। মণ প্রতি লোকসান দুইশ থেকে আড়াইশ টাকার মতো।
তিনি বলেন, বীজ থেকে শুরু করে কোল্ড স্টোরেজের ভাড়া। সবকিছুর দাম বেড়েছে। তবে আলুর দাম একদম পড়ে গেছে। এতে লোকসান গুনতে হচ্ছে। তাই ক্ষেতেই আলু সংরক্ষণ করার চেষ্টা করছি।
ন্যায্য দাম না পাওয়া ও হিমাগার খরচ বাড়ায় জমিতেই আলু সংরক্ষণ করছেন জহিরুলের মতো অনেকেই। ঝুঁকি আছে নষ্ট হওয়ার। সরকার নির্ধারিত ৬.৭৫ টাকা ফিতে ৫০ কেজি আলুর বস্তা ৯ মাস হিমাগারে রাখার খরচ ২৮০ থেকে ৩৩৭ টাকা। আরও আছে জমি থেকে আলু তোলা এবং হিমাগার পর্যন্ত নেয়ার খরচ।
হিমাগার মালিকরা জানান, আগে কৃষকদের প্রতি বস্তায় ৬৫ থেকে ৮৫ কেজি পর্যন্ত আলু সংরক্ষণ করার সুযোগ দিলেও এখন তারা ৫০ কেজির বেশি সংরক্ষণের সুযোগ দিচ্ছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)