নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রবৃদ্ধি বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ২৬.৬৪ শতাংশ। এ ছাড়া ডলারের হিসাবে পোশাক রপ্তানিতে তৃতীয় হলেও প্রবৃদ্ধিতে শীর্ষে হয়েছে বাংলাদেশ। চীনের এ হার ৪ শতাংশ। ভিয়েতনামের ১৪ শতাংশের কাছাকাছি। এ সময় যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি বেড়েছে ১১ শতাংশের মতো। অর্থাৎ সারাবিশ্ব থেকে যে হারে আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ থেকে বেড়েছে তার দ্ব বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৮ বাংলাদেশিকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ।
রেখে যাওয়ার এক দিন পর গত শনিবার রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে হস্তান্তর করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, এই ৭৮ বাংলাদেশির বেশির ভাগই অসুস্থ। কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, তাকে মান্দারবাড়িয়া ক্যাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা (সংগঠন) এবং তাদের কর্মকা- নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আজ (সোমবার) সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকের সারসংক্ষেপে বলা হয়েছে, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
কিশোরগঞ্জ জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ধান কাটার সময় বিকেলে সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জে বিকেল ৫টার দিকে জেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দরজায় কড়া নাড়ছে পবিত্র কুরবানির ঈদ। মাঝখানে বাকি নেই এক মাসও। প্রস্তুতি শুরু করেছেন ব্যাপারীরাও। গৃহস্থ ও খামার থেকে গরু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এরই মধ্যে কুরবানির গরুর বায়নাও দিয়ে রাখছেন ব্যাপারীরা। তবে তাদের দাবি, এবার কুরবানির গরুর সংকট হবে না। দেশে প্রচুর কুরবানির গরু মজুত আছে, তবে গোখাদ্যের কারণে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে গরু সংগ্রহ শুরু করেন ব্যাপারীরা। তাদের মধ্যে একজন কুষ্টিয়ার দৌলতপুর থানার মুথরাপুর গ্রামের মেহেদী হাসান রতন। গাবতলী পশুর হাটে তার নিজস্ব জায়গা রয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত এপ্রিল মাসে দেশের সড়কে ৫৯৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং ১১২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৬ জন নারী এবং ৭৮ জন শিশু রয়েছে।
এ সময়ে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছেন। এছাড়া ৭টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ২২টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এপ্রিল মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগে সর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টানা ৫ দিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ গত জুমুয়াবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই। গরম কমার ক্ষেত্রে বৃষ্টি ও ঝড়ের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, গত মঙ্গলবার থেকে বৃষ্টি না থাকায় তাপমাত্রা এত বেড়ে গেছে। ফলে এখন যে গরম তা হঠাৎ করে কমবে না। এটা ধীরে ধীরে কমবে। আজ সোমবার ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই শুধু অফলাইনে নয়, অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপ বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ১৮ কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ তাদের রূপপুর প্রকল্প ও গ্রিন সিটি বহুতল আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে পৃথক চিঠি দেওয়া হয়েছে।
গত শনিবার (১০ মে) রাতে চাকরিচ্যুত ১৮ জন কর্মকর্তা ও কর্মচারী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে ই-মেইলে এ তথ্য জানানো হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ অব্যাহতির কথা জানানো হয়।
রূপপুর প্রকল্পের সা বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
‘বিএনপির দাবি ছিল দ্রুত শেখ হাসিনার বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ৯ মাসেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি।’
লক্ষ্মীপুরে এক সভায় এমনটাই বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি আরও বলেন, আমরা যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করে এ সরকার প্রতিষ্ঠা করেছি, আলোচনা করে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতাম। তা না করে যমুনায়-শাহবাগে আন্দোলনের নামে জনদুর্ভোগ করার কোনও মানে হয় না। এই সরকার সব দলকে ডেকে এক টেবিলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিআইজি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের (আওয়ামী লীগের) দোসররা জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে থানাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।”
গত শনিবার দিবাগত রাতে মাহফুজ আলম অনলাইনে এ পোস্ট দেন। ‘দুটি কথা’ শিরোনামে তিনি পোস্টটি করেন।
পোস্টটি এখানে তুলে ধরা হল:
১. ’৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চলিয়েছে। (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপ বাকি অংশ পড়ুন...












