নিজস্ব প্রতিবেদক:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা একটিভলি কনসিডার করছে সরকার। একটি কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। বাজেটে ওয়ার্ক আউট করে দেখি, কখন থেকে কতো দিতে পারবো। মহার্ঘ ভাতা নিয়ে দ্বিধা হওয়ার কারণ নেই। এটি সরকার বিবেচনা করবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের দারিদ্র্যের বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি বেহাত হওয়া। আর ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থায় তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বস্বান্ত হতে হয়। কাজেই দারিদ্র্য শুধু আয়-রোজগার দিয়ে হয় না।
বরিশাল পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দারিদ্র্যের মানচিত্র নিয়ে এক সেমিনারে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, পুলিশের কাছ থেকে ভালো সেবা না পাওয়া গেলে সে ক্ষেত্রেও পুলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমি যেটা বলতে চাই, ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। অবশ্যই বিচার চাই। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে আয়ো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জিজ্ঞাসাবাদে জন্য তাদের দুদকে উপস্থিত হতে চিঠি দেওয়া হলেও তারা উপস্থিত হননি।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, দুদকের অনুসন্ধানী টিমের এখতিয়ার আছে তারা যাদেরকে প্রায়োজন মনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রুখতে কঠোর হচ্ছে সরকার। সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ভঙ্গে নতুন শাস্তির বিধান আনা হচ্ছে।
জানা গেছে, সরকারি চাকরি আইন-২০১৮' সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
দায়িত্বে অবহেলা, প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে এখন আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় যাবে না প্রশাসন। সর্বোচ্চ ২৫ দিনের মধ্যে শাস্তির বিধান করা হচ্ছে আইনে।
সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ঐতিহ্যবাহী ও পুরাতন পশুর বাজার ‘গাবতলী হাট’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হয়নি ইজারা। এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।
ইজারার বদলে ডিএনসিসি গাবতলী হাটে এখন খাস আদায় শুরু করেছে। যদি হাটটি ইজারা দেওয়া হতো তাহলে গড়ে প্রতিদিন সাড়ে ৭ লাখ টাকার বেশি আয় করত সিটি করপোরেশন। সেখানে খাস আদায়ে গিয়ে ১৫ থেকে ২০ এপ্রিলÍএই ছয় দিনে ওই পরিমাণ টাকা আয় করতে পারেনি সংস্থাটি। ছয় দিনে মোট আয় করে সাড়ে পাঁচ লাখ টাকার মতো।
একজন অনলাইন সাংবাদিক এ বিষয়ে তার পোস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কিছু অসৎ ব্যক্তি বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বদলি-পদায়নের আর্থিক লেনদেনের প্রস্তাব দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রেঞ্জ ডিআইজির দপ্তর থেকে পাঠানো এর সতর্কবার্তায় একথা বলা হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি ঢাকা রেঞ্জ ডিআইজির সাথে পরিচয়ের কথা বলে কিছু ব্যক্তি বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের নিকট তাদের চাহিত ইউনিটে পদা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকারের ‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগের দাবি জানিয়ে কঠোর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিজের অনলাইন পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ওই স্ট্যাটাসে ইশরাক লিখেন, আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শতাধিক বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক বসন্ত পার করছে যুক্তরাজ্য। গত মার্চ মাসের পর থেকে সেখানে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। এতে মাটি একেবারে শুকিয়ে গেছে এবং পানিস্বল্পতায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য দোয়া করছে ব্রিটিশ কৃষকরা।
১৮৫২ সালের পর এবারই বসন্তকাল সবচেয়ে শুষ্ক রূপ ধারণ করেছে যুক্তরাজ্যে।
পূর্ব ইংল্যান্ডের পিটারবারো শহরের কাছে ৪০০ হেক্টর (৯৮৮ একর) নিজ জমির খামারে দাঁড়িয়ে হতাশাভরে নিজের চিনির বিট ও আলুর ক্ষেতের দিকে তাকিয়ে আছে ব্রিটিশ কৃষক অ্যাবলিট। পানির জন্য হাহাকার করা ফসলগুলো বাকি অংশ পড়ুন...
প্রথমবারের মতো মঙ্গল গ্রহে মানুষের চোখে দৃশ্যমান এমন অরোরা বা মেরুপ্রভা শনাক্ত করেছে নাসার পারসিভিয়ারেন্স রোভার। এই সাফল্য ভবিষ্যতের নভোচারীদের জন্য আশার আলো দেখাচ্ছে, যারা লাল গ্রহে গিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবে।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জানিয়েছে, ২০২৪ সালের মার্চে একটি সৌরঝড়ের কারণে তৈরি হওয়া এই সবুজ আলো মঙ্গলের ধূলিময় আকাশে দেখা যায়।
এর আগে মঙ্গল গ্রহে দেখা অরোরাগুলো কেবল অতিবেগুনি তরঙ্গে ধরা পড়েছিলো, যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। তবে এবার ইতিহাসে প্রথমবার দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যে ধরা দিলো মঙ বাকি অংশ পড়ুন...
মিরপুর ডিওএইচএসে ‘আনিস ভাইয়ের নাগা শিঙাড়া’ নামের ছোট্ট এক শিঙাড়ার দোকান রয়েছে।
এই দোকানের বিশেষত্ব হলো শিঙাড়া ছাড়াও সসে দেওয়া হয় নাগা মরিচ। দোকানের সামনেই বড় কড়াইয়ে ভাজা হয় শিঙাড়া। দোকানটা ছোট হলে কি হবে, দোকানটিতে কম করে হলেও ১৬ থেকে ১৭ জন কাজ করছেন।
দোকানের কর্তা মুহম্মদ আনিস। আগে একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন। ২০২৩ সালে সেই কাজ ছেড়ে মিরাজ নামের এক বন্ধুকে নিয়ে ছোট্ট একটি ভ্যানে শিঙাড়া বিক্রি শুরু করেন। ছয় থেকে সাত মাস পর শিঙাড়া বিক্রির টাকা দিয়ে ভাড়া নেন এই দোকান। দোকানে প্রথমে সকালের নাশতা বিক্রি করতেন। এরপর বিক্রি ক বাকি অংশ পড়ুন...












