নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। সেই সঙ্গে চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদান না করে বরং প্র বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
ভোলার ব্রান্ড হিসেবে পরিচিতি ২ শত বছরের অধিক সময়ের ঐতিহ্যবাহী মহিষের কাঁচা দধি। এবার সেই মহিষের টক দধি জিও-গ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ পাওয়ায় অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলেছে।
প্রাণী সম্পদ বিভাগের মতে, বর্তমানে বছরে প্রায় ৫ শত কোটি টাকার দধি বিক্রি হয়। ইতোমধ্যেই চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তবে খামারিরা বলেছেন, শুধু জিআই পণ্যের স্বীকৃতি দিলেই হবে না পাশাপাশি মহিষে সুরক্ষা ও তাদের খাবার ঘাসের অভাব দূর করতে সরকারি উদ্যোগের প্রয়োজন। ভোলার মানুষ মনে করছে স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এর মধ্যে কয়েকটি ভারতীয় গণমাধ্যমেও খবর প্রকাশ করা হয়েছে। 'টক-শোর' নামে অনলাইনেও ছড়ানো হয়েছে ভিভিন্ন ভুয়া তথ্য।
বাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে এসব ভুয়া তথ্য শনাক্ত করেছে সেনাবাহিনী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২৪টি ভুয়া তথ্য ও খবর বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
সেনাবাহিনীর ওই পোস্টে ২৪টি ছবি সংযুক্ত করা হয়েছে। এগুলো ঘেটে দেখা গেছে, বেশ কয়েকটি ভুয়া তথ্য সংবাদ হিসেবে প্রকাশ করেছে পার্শ্ববর্তী দেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়তি গ্যাস সরবরাহের ঘোষণা দিলেও বাস্তবে শিল্প খাতে এর প্রভাব পড়েনি। ঘোষণার ১৩ দিন পেরিয়ে গেলেও তৈরি পোশাকসহ শিল্প-কারখানাগুলোতে গ্যাসের সংকট একই রকম রয়ে গেছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম, আবার যেটুকু গ্যাস মিলছে সেটির চাপও এতটাই কম যে অনেক কারখানায় উৎপাদন কার্যত থেমে গেছে।
বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, গ্যাসের সংকটের কারণে উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের জানা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদ সামনে রেখে তৈরি পোশাক শিল্পে আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মুনিরুজ্জামান। তার দাবি, বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা খোলা না থাকলে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জটিলতা সৃষ্টি হবে।
তিনি বলেন, পণ্য সময়মতো ডেলিভারি না হলে ক্রেতাদের কাছে অর্থ আসবে না, ফলে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়াও সম্ভব হবে না। এ অবস্থায় যদি বন্দর ২৪ ঘণ্টা খোলা না রাখা হয়, তাহলে মালিকপক্ষ সেই দায় নিতে পারবে না।
শ্রমিকদের স্বার্থেই ঈদের আগে বন্দরে নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে, তা জাতির সঙ্গে বেইমানি। তাছাড়া রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডর করতে চাচ্ছে তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সরকারকে বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নেবেন না। তাহলে আমরা মাঠে নেমে এসে তার প্রতিবাদ করব।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের কাছে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতা-কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।
ইশরাক হোসেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অনলাইনে এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
পোস্টে ইশরাক লিখেছেন, নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’
এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে রাজধানীর হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকা অবরোধ করে সড়কে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা।
এ নিয়ে ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপিপন্থিদের বের করে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করায় অন্তর্র্বতী সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পাঁয়তারা করছে মন্তব্য করে তিনি আরও বলেন, নতুন দল এনসিপির নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।
এ সময় জয়নুল আবদিন ফারুক নানা প্রশ্ন তুলে বলেন, কারও যদি কান কথা শুনে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লামি।
দখলদারদের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছে, আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকা- এই পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে।
এছাড়া য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েলি দখলদার গোষ্ঠীর গণহত্যামূলক অপরাধ বৃদ্ধির প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের হাইফা বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ, ফিলিস্তিনি জনগণের দুর্ভিক্ষ এবং আগ্রাসন বন্ধে ইসরায়েলের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর সাহায্যে, হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করার জন্য নেতৃত্বের নির্দেশ বাস্ত বাকি অংশ পড়ুন...












