গাবতলী গরুর হাট নিয়ে হচ্ছেটা কী?
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ঐতিহ্যবাহী ও পুরাতন পশুর বাজার ‘গাবতলী হাট’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হয়নি ইজারা। এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।
ইজারার বদলে ডিএনসিসি গাবতলী হাটে এখন খাস আদায় শুরু করেছে। যদি হাটটি ইজারা দেওয়া হতো তাহলে গড়ে প্রতিদিন সাড়ে ৭ লাখ টাকার বেশি আয় করত সিটি করপোরেশন। সেখানে খাস আদায়ে গিয়ে ১৫ থেকে ২০ এপ্রিলÍএই ছয় দিনে ওই পরিমাণ টাকা আয় করতে পারেনি সংস্থাটি। ছয় দিনে মোট আয় করে সাড়ে পাঁচ লাখ টাকার মতো।
একজন অনলাইন সাংবাদিক এ বিষয়ে তার পোস্টে জানিয়েছেন কিছু তথ্য। তিনি লিখেছেন, ‘সিটি করপোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটির সাতজন সদস্য। যার মধ্যে দুজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কমোডর, তিনজন উপসচিব, একজন অতিরিক্ত সচিব। সকলে মিলে ‘গাবতলী গবাদি পশুর হাট’ এর প্রাক দরপত্রের তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছেন।
তিনি আরও লিখেছেন, গত ৯ এপ্রিল ঢাকা সিটি উত্তর করপোরেশনের সকল পদস্থ কর্মকর্তা সভায় একমত পোষণ করেন সর্বোচ্চ দর প্রদানকারীকে গাবতলী পশুর হাটের ইজারা প্রদান করার জন্যে। কিন্তু বাধ সাধলেন উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ।...
সিপিটিইউর সাবেক মহাপরিচালক ফারুক হোসেন জানিয়েছেন, ইজারা পাবলিক প্রকিউরমেন্ট (সরকারি ক্রয়) নয়। ইজারার প্রক্রিয়া পিপিআর (সরকারি ক্রয় নীতিমালা) অনুযায়ী হয় না। যেহেতু পিপিআর এখানে প্রযোজ্য না, সেহেতু সিপিটিইউ এটা নেবে না, ওয়েবসাইটে দেবেও না। অবশ্য সিপিটিইউ'র ওয়েবসাইটে না থাকলেন দরপত্রটি ঠিকই সিটি করপোরেশনের ওয়েবসাইটে আছে। এছাড়াও গাবতলি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি তিনটি জাতীয় দৈনিকে গত ৪ মার্চ ২০২৫ তারিখ প্রকাশ করা হয়। তাহলে কি উদ্দেশ্যে এজাজ এই প্রক্রিয়া বাতিল করলো?
জানা গেছে, গাবতলী হাটের দরপত্রপ্রক্রিয়ায় প্রশাসকের পছন্দের ব্যক্তি সর্বোচ্চ দরদাতা হতে পারেননি। তাই তিনি দরপত্র আহ্বানে প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ইজারার পরিবর্তে খাস আদায়ের সিদ্ধান্ত দিয়েছেন। বাস্তবে খাস আদায়ের নামে ওই হাট থেকে হাসিল আদায় করছেন প্রশাসকের পছন্দের দরদাতা ও তার লোকজন। যদিও দরপত্র বাতিল ও খাস আদায়ের বিষয়ে প্রশাসকের দাবি, ‘হাট ইজারার দরপত্রপ্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে হয়নি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।