আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা প্রশমিত করতে এবং দীর্ঘস্থায়ী শত্রু দুই দেশের মধ্যে সংঘাত রোধ করার লক্ষ্যে সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও দখলদার ইসরায়েল।
বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দামেস্কের নতুন শাসকদের দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে দখলদার ইসরায়েল সিরিয়ায় বোমাবর্ষণ কমিয়ে আনছে।
দুটি সিরিয়ান এবং দুটি পশ্চিমা সূত্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান চীনা ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে পূর্ব সীমান্তে কৌশলগত অবস্থান মজবুত করতে ভারত সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত একটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবস্থিত এই বিমানঘাঁটিটি ভারতীয় বিমানবাহিনী (IAF) ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে ব্যবহার করেছিলো।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ঘাঁটিটি পুনরায় চালু হলে তা ভারতীয় বিমানবাহিনীর পূর্বাঞ্চলীয় সক্ষমতা বাড়াবে এবং বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে আবারও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। গত সোমবার (২৬ মে) ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে আয়োজিত মিছিলের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল-জাজিরা। এ সময় তারা মুসলিম কোয়ার্টারে উত্তেজনাকর সেøাগান দেয় এবং স্থানীয় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় দুই হাজার ইসরায়েলি ওই এলাকায় প্রবেশ করে। তাদের সঙ্গে ছিলো জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টরপন্থী নেতা ইতামার বেন-গভির।
ইসরায়েলি মিছিলকারীরা মুসলিম কোয়ার্টার অতিক্রমকালে ‘আরব নিপাত যাক’ ও ‘তোদে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
২০২৫ সালের মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বর্ষণ দেখেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডি’র দু’টি শাখা দপ্তর রয়েছে। গত সোমবার কোলাবা শাখা দপ্তর জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এই রাজধানী শহরে। আইএমডির তথ্য অনুসারে, এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিলো ১৯১৮ সালে। সে বছরের মে মাসে মোট ২৫৭ দশমিক ৮ মি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসন ক্যাডারের 'বৈষম্যমূলক আচরণের' প্রতিবাদে শিগগিরই কঠোর কর্মসূচির পরিকল্পনা করছে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। গতকাল (২৮ মে) দ্বিতীয় দিনের কলমবিরতি পালন শেষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ'- এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যমূলকভাবে প্রশাসন ক্যাডারদের করা বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে সারাদেশের বিভিন্ন দপ্তরে অত্যন্ত সফলভাবে গতকালের মত আজও কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম ও রাজধানীতে পানিবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি./২৪ ঘণ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মামলা না থাকায় আর বয়স বিবেচনায় জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে ছেড়ে দিয়েছে জামালপুর থানা পুলিশ। শেরপুর থানা থেকে জামালপুর থানায় হস্তান্তরের পর গত মঙ্গলবার (২৭ মে) রাতে ১১টার দিকে তাদের জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়।
গত মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল সম্পাদন করতে গিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে সস্ত্রীক অবরুদ্ধ হন জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। পরে খবর পেয়ে শেরপুর স বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
যাত্রাপুর পশুর হাট থেকে ইজারার রসিদ ছাড়া অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে করা মামলায় মাহাবুব রহমান (৫৮) ও আলমগীর নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার চাঁদা তোলার সময় যৌথ বাহিনীর হাতে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে মামলা হয়। পরে এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
গ্রেপ্তার মাহাবুব রহমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং আলমগীর কুড়িগ্রাম বৈষম্যবি বাকি অংশ পড়ুন...
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের সঙ্গে শাহবাগবিরোধী ঐক্যমঞ্চের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এবং রাত সাড়ে ৮টার দিকে প্যারিস রোডে দুই দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বামপন্থী ছাত্র সংগঠনের ৪ নেতা এবং একজন সাংবাদিক আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে মশাল মিছিলের ডাক দেয় গণতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রশিবির বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে ‘টক্সিক’ (বিষাক্ত) করে তুলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। গত মঙ্গলবার দিবাগত রাতে অনলাইনে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
উমামা ফাতেমা লিখেছেন, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনরে ট্যাগ দিতে আসে। গত ১৫ বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখাত।
ছাত্রশিবির ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে টক্সিক (বিষাক্ত) করে তুলেছে।’
তিনি লেখেন, এদের (শিবির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পর্যায়ে বিজ্ঞপ্তি বা নোটিশ দেওয়া হলে অনে বাকি অংশ পড়ুন...












