আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের ওপর অনির্দিষ্ট নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াদেফুল। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সে সতর্ক করে বলেছে, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনও কাজে ব্যবহারের জন্য বার্লিন এখন থেকে আর অস্ত্র রফতানি করবে না।
ওয়াদেফুল বলেছে, গাজায় নিরবচ্ছিন্ন ইসরাইলি বিমান হামলা এবং ত্রাণ অবরোধ সেখানকার মানবিক পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। জার্মানি ঐতিহাসিকভাবে ইসরাইলকে সমর্থন করে আসলেও, এটাকে তেল আবিবের রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়।
একই দিন, ফিনল্যান্ডে এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর মার্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
তাই ১০ই যিলহজ্জ শরীফ ১৪৪৬ হিজরী মুতাবিক আগামী ০৮ আউওয়াল ১৩৯৩ শামসী (০৭ জুন ২০২৫ খৃ:) ইয়াওমুস সাবত (শনিবার) পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা শরীফ।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পবিত্র যিলহজ্জ শরীফ ম বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশ ইনের ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশসীমায় অবৈধভাবে পাঁচটি ড্রোন উড়িয়েছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)।
গত মঙ্গলবার (২৭ মে) রাত পৌনে ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা বিওপি সীমান্ত এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখতে পান। এর আগে, রাত সাড়ে ৮টায় ওই এলাকায় আরও ২টি ড্রোন উড়তে দেখা যায় বলে জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, সীমান্তের ১০৫২নং পিলার এলাকা অতিক্রম করে রাত ১০টা ৪৩ মিনিটে বাকি অংশ পড়ুন...
তীব্র গরমে শরীরকে ফিট ও ঠান্ডা রাখতে দরকার কিছু বিশেষ খাবার, বিশেষ করে এমন কিছু ফল যা শরীরে পানির ঘাটতি পূরণ করবে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাবে।
জেনে নিন, গরমে সুস্থ থাকতে কোন ফলগুলো খাওয়া সবচেয়ে উপকারী-
শসা:
শসা আমরা সালাদ হিসেবে খাই। শুনতে অবাক লাগলেও এটা আসলে ফল। শসায় রয়েছে প্রায় ৯৫ শতাংশ পানি। এটি শুধু শরীর ঠান্ডা রাখে না, পেট ভরাতেও সাহায্য করে। কাঁচা খেতে পারেন, সালাদে যোগ করতে পারেন, আবার ঠান্ডা স্যুপ বা রায়তায় ব্যবহার করলেও ভালো। ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখতে শসা অনবদ্য।
ফুটি:
ফুটি বা মাসমেলনে রয়েছে প্রায় ৯০ শতাংশ প বাকি অংশ পড়ুন...
গাছটির পাতা আর কাঁটা দেখতে সাধারণ খেজুর গাছের মতো হলেও গাছটির আকার আর ফল দেখে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়তে হবে। প্রায় কা-বিহীন এ গাছে সাধারণ খেজুর গাছের মত সব বৈশিষ্ট্য থাকলেও এটি বন খেজুর বা খুদি খেজুর।
যেটি এখন বিপন্ন প্রায় বিরল প্রজাতির উদ্ভিদ। এ গাছের দেখা মিলেছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবনে। উদ্ভিদটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বনবিভাগ।
খুদি খেজুর বা বন খেজুর ছোট অবস্থায় সবুজ রঙের হয়। আর একটু বড় হলে লালচে এবং পরিপক্ক অবস্থায় জামের মতো কালচে রঙের হয়। অনেক মিষ্টি ও সুস্বাদু খুদি খেজুর গাছের গোড়ায় ফল ধরে। দেশি জাতে বাকি অংশ পড়ুন...
আল-ইহসান প্রতিবেদন:
ছাহিবাতু সাইয়্যিদিল আ’দাদ শরীফ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছাহিবায়ে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার নিকট ইয়াওমুন নহরে সকালের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানী করা। আদম সন্তানের জন্য এদিন কুরবানী করার চেয়ে অধিক কোন উত্তম আমল মহান আল্লাহ পাক উনার নিকট নেই। এই কারণে কুরবানীর পশুর শিং, পশম এবং খুর যেগুলো ফ বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত যিলহজ্জ শরীফ মাস বিভিন্ন কারণে সীমাহীন বরকতময়। প্রথমতঃ এ মাস হচ্ছেন ৪টি হারাম মাস উনাদের মধ্যে অন্যতম ১টি হারাম বা সম্মানি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।
গত মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদ এলাকায় একটি চীনা দলের দ্বারা পরিচালিত ড্রোন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিলো চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন।
চীনা দূতাবাস ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই।
গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। গত মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে যিলহজ্জের চাঁদ অনুসন্ধান করা হয়। কিন্তু চাঁদ দেখা যায়নি। এর ফলে ঘোষণা দেয়া হয়, এ বছরের যিলক্বদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে যিলহজ্জ মাস শুরু হবে।
সে হিসেবে, মালয়েশিয়ায় আগামী ৭ জুন (শনিবার) উদযাপিত হবে ঈদুল আজহা।
ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে জুমুয়াবার (৬ জুন)।
ব্রুনাইয়েও চাঁদ দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের আকাশে হিজরী যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। তাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। সৌদির পাশাপাশি, আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াতেও যিলহজ্জ মাস শুরু করার ঘোষণা দিয়েছে।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে শুরু হয়েছে যিলহজ্জ মাস। ৯ যিলহজ্জ (৫ জুন) হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
এদিকে পাকিস্তানে চাঁদ দেখা যায়নি। তাই পাকিস্তান আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপন করবে। সূত্র: গালফ নিউজ।
বাকি অংশ পড়ুন...












