ভারতে মেঘ বিস্ফোরণ: ২ মিনিটে ৪ ফুট উঁচু পাথর-কাদার স্রোতে ভেসে যায় গ্রাম
, ২২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের চাশোতি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই চার ফুট উঁচু পাথর-কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিচু অঞ্চলে যা ছিলো তার সবই ভাসিয়ে নিয়ে গেছে। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাশোটি এলাকায় ভয়াবহ এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় এক মন্দিরে পুজা করতে কয়েকশ হিন্দু হাজির হয়েছিলো চাশোতী গ্রামে। সেখানে তাদের জন্য অস্থায়ী শিবিরের আয়োজন করা হয়েছিলো।
এক প্রত্যক্ষদর্শী জানায়, সেদিন আবহাওয়া যে খুব দুর্যোগপূর্ণ ছিলো এমনটা নয়। কিন্তু অস্বাভাবিক বৃষ্টিপাতে হঠাৎ আকস্মিক বন্যায় কেউই নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি। চাশোতি এলাকার ঘরবাড়ি, অস্থায়ী শিবিরসহ বন্যার পানিতে ভেসে যায় শত শত মানুষ।
বেঁচে ফেরা একজন ঘটনার বর্ণনা দিয়ে বলেছে, গত বৃহস্পতিবার সকাল ১১টা। সকলেই শিবিরে অপেক্ষা করছিলো। হঠাৎ একটা জোরালো বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। তখনও কেউ বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে তাদের সঙ্গে। বিস্ফোরণের মাত্র ২ মিনিটের মধ্যেই অস্বাভাবিক বন্যা, ৪ ফুট-উঁচু কাদা ও পাথরের স্রোত আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। সেই স্রোত থেকে বাঁচতে চেষ্টা করছিলো অনেকে। কিন্তু সেই সুযোগ কেউ পায়নি। শত শত মানুষ ভেসে গেছে এবং সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে ১০০ জনেরও বেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনেকে এখনো নিখোঁজ রয়েছে। সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। এই ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)